খরা কবলিত কেনিয়া পরিদর্শনে প্রিয়াঙ্কা, পরিস্থিতি দেখে আঁতকে উঠলেন নায়িকা

সম্প্রতি তিনি গিয়েছিলেন খরাগ্রস্থ কেনিয়ার স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা করতে। কিছুতেই যেন তাঁর মন টিকছিল না, চোখের উপর ভেসে উঠছিল একাধিক ভয়ানক দৃশ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে রাজত্বের পর হলিউডেও বেশ পাকাপোক্তভাবে নিজের আধিপত্য বিস্তার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর বিদেশে প্রতিষ্ঠিত অভিনেত্রীর তকমা পাওয়ার পর থেকেই দেশ-বিদেশের নানারকম কাজে প্রিয়াঙ্কাকে অংশগ্রহণ করতে দেখা যায়। কিছুদিন আগেই জাতি সংঘের মঞ্চে দাপটের সহিত বক্তৃতা রেখেছেন তিনি, সঙ্গে জানিয়েছেন বিশ্বের কোন কোন খাতে উন্নয়নের প্রয়োজন। এছাড়া প্রিয়াঙ্কা (Priyanka Chopra) শুধু অভিনেত্রী নন। পাশাপাশি তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডরও। সম্প্রতি তিনি গিয়েছিলেন খরাগ্রস্থ কেনিয়ার স্থানীয় লোকজনদের সঙ্গে দেখা করতে। কিছুতেই যেন তাঁর মন টিকছিল না, চোখের উপর ভেসে উঠছিল একাধিক ভয়ানক দৃশ্য।

খাবার, জলে হাহাকারে ছটফট করছে একরত্তিরা। তাই কল্পনাপ্রসূত প্রিয়াঙ্কাও আর থাকতে না পেরে ছুট্টে চলে গিয়েছেন কেনিয়ার সেই হাহাকারগ্রস্থ মানুষের কাছে। সম্প্রতি সেই সফরের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ”আমি খুব অস্থির। আমার মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না। কেনিয়াতে পা দেওয়ার পর থেকেই মন খুবই অশান্ত। চারিদিকে যেন হাহাকার দেখছি, যা সত্যিই সহ্য করার মতো না। কিন্তু তবুও এই সফর শেষ করতেই হবে। শিশুরা খিদের জ্বালায় মরতে বসেছে। চারিদিক মৃত্যু মিছিল। জল নেই, খাবার নেই। প্রকৃতি এভাবেই যেন বদলা নিচ্ছে। তবে জীবনের আরেক নাম আশা। সব শীঘ্রই ঠিক হয়ে যাবে।” জানা গিয়েছে, ইউনিসেফের তরফ থেকে কেনিয়া সফরে গিয়ে প্রিয়াঙ্কা খরাগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসেছেন। আর কেনিয়ায় পৌঁছে, সেখানকার অবস্থা দেখে ভারাক্রান্ত প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাস্তুহারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা, তাঁদের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলে কোমর বেঁধে সেখানে দিয়ে নানা কাজ করেছিলেন অভিনেত্রী। আর ইউনিসেফের সঙ্গে কাজ করার পর একাধিক জায়গায় গিয়েছেন প্রিয়াঙ্কা, সব ক্ষেত্রেই নিজের সেলিব্রিটি সুলভ আচরণকে ঝেড়ে ফেলে সবার সমস্যার কথা মন দিয়ে শোনেন পিগি চপস। এবার কেনিয়া ভ্রমণে গিয়েও ঠিক একইভাবে মানুষের সঙ্গে মিশে গেলেন নায়িকা। বর্তমানে নিজের কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা। তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি হলিউড প্রোজেক্ট। এছাড়াও শোনা যাচ্ছে, বিয়ার গ্রিলসের শোয়েও নাকি দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকে।

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ