Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথ মন্দিরে প্রেমিককে ভালবাসার প্রস্তাব, ক্ষুব্ধ নেটপাড়াকে কড়া দাওয়াই রবিনার

আমাদের হিন্দু দেবতারা কখনই প্রেমের বিরুদ্ধে যাবেনা। একজন ভক্ত এই মুহূর্তটিকে পবিত্র করতে চেয়েছেন, সে তো আনন্দের বিষয়। আমি এটি কখনই দোষ মনে করিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের ধ্যান-জ্ঞান সব জুড়ে রয়েছে। বিশেষ মুহূর্ত হোক বা খ্যাতি র জন্যে হোক, সবটাই মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় বেঁধে রাখে। এতে যেমন সুনাম, অর্থ পাওয়া যায় তেমনি স্মৃতি হিসেবেও বহুদিন সঙ্গে থাকে। সব মানুষই এখন সোশ্যাল মিডিয়া র উপর অ্যাডিক্টেড। কম-বেশি বিশেষে মুহূর্ত সবাই শেয়ার করে থাকেন, আর যাঁরা পেশাগত সোশ্যাল ইউজার তাঁদের নিয়ে তো কোনও কথাই হবে না, সব জায়গার মধ্যেই খ্যাতি অর্জনের কন্টেন্ট খোঁজেন। আর সেই করতে গিয়েই মাঝে মধ্যে পড়ে যান বিপাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি প্রেমিক যুগলের ভিডিও দেখেছেন কি, যারা কেদারনাথ মন্দিরের সামনে একটি রিল বানিয়ে বানিয়ে ছেন।

যেখানে দেখা গিয়েছে, একটি প্রেমিক যুগল হলুদ পোশাকে নিজেদের মুরিয়েছেন, এরপর একটু ‘হটকে’ দেখানোর জন্যে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রেমিককে ভালবাসার প্রস্তাব দিলেন প্রেমিকা, সেই সময় বৃষ্টি যেন আরও রোমান্টিক করে দিল তাঁদের। খোদ ভোলানাথের সামনে এমন সুযোগ বোধহয় সচরাচর মেলে না তাইনা! ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। তবে প্রশংসার পাশাপাশি ধেয়ে আসে কটাক্ষের বান। ধর্মীয় স্থানে এমন দৃশ্য একেবারেই মানানসই নয়। এমনকী ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, উত্তরাখণ্ড পুলিশও কেদারনাথ মন্দিরের ভিতরে এই রিলের শুটিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে দাবি করেছে। সোশ্যাল পাড়াতেও বিতর্কের রীতিমতো ঝড় উঠেছে। এবার ভাইরাল দম্পতিকে সমর্থনে এগিয়ে এলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন।

যিনি প্রায়শই তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন সামাজিক মাধ্যমে। অভিনেত্রীর কথায়, “আমাদের হিন্দু দেবতারা কখনই প্রেমের বিরুদ্ধে যাবেনা। একজন ভক্ত এই মুহূর্তটিকে পবিত্র করতে চেয়েছেন, সে তো আনন্দের বিষয়। আমি এটি কখনই দোষ মনে করিনা।” প্রসঙ্গত, কেদারনাথ মন্দিরের কর্মকর্তারা মন্দিরের প্রাঙ্গনে ভিডিও তৈরি করার জন্যে ওই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পুলিশকে একটি চিঠি দিয়েছিল। তাঁদের কথায়, এই ভিডিওটি “ধর্মীয় স্থানের পবিত্রতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।”

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা