চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন প্রসেনজিৎ! বিষয়টা ঠিক কী জানুন

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন  সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী শুনে চমকাচ্ছেন তো? তাহলে শুনুন, সোমবার সকালে অর্থাৎ ভালোবাসার দিনেই একটি বিয়ের কার্ড টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন প্রসেনজিৎ। আর সেখানে লেখা ‘ প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। আর এখান থেকেই বোঝা যাচ্ছে যে, তাঁদের আবার পর্দায় ফেরত পেতে চলেছেন দর্শক। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘প্রাক্তন’য়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল দীর্ঘ ১৫ বছর পর জুটি বাঁধতে। তারপরেও কেটে গেল আরও ৬ বছর। আবারও একসঙ্গে তাঁরা নিয়ে আসছেন তাঁদের ম্যাজিক দর্শকদের সঙ্গে। এদিন টুইটে এই মজাদার কার্ডটি শেয়ার করেছেন প্রসেনজিৎ যেখানে ক্যাপশনে লেখা ”সকলের নিমন্ত্রণ রইলো। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।”  

কার্ডের ভিতরে লেখা ” বিগত তিন বছর ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি” বিয়ের ঝক্কি কী কম ঝক্কি? তাই এই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সম্রাট শর্মা। তাঁর সঙ্গে রয়েছেন বরের বোন অর্থাৎ পল্লবী চট্টোপাধ্যায়ও। নিজের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন প্রসেনজিৎ সবাইকে। গোটা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকেই নিমন্ত্রণ জানিয়েছেন তিনি। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ