Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘চুমু খাওয়া যাবে না’, ‘টিপ টিপ বর্ষা’ গানে কামুক উন্মাদনা ফুটিয়ে তুলতে রাজি ছিলেন না রবিনা

আমি খুব স্পষ্ট ছিলাম যে আমার শাড়ি খুলে যাবে না, এমন কিছু হবে না তো,

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন অভিনীত মোহরা ছবির আইকনিক গান ‘টিপ টিপ বর্ষা পানি’, যা আজও ভক্তদের মনে তাজা। এই গানটি ৯০ দশকের প্রজন্মের কাছে আজও আইকনিক। গানে অক্ষয়-রবিনার মারাত্মক রোমান্স, বৃষ্টিতে রবিনার শাড়ির আঁচল ফেলে অক্ষয়ের চূড়ান্ত রোমান্স, তাঁদের শরীরের হিল্লোল সবটাই গানটিকে ৯০ দশকের শীর্ষমানের রোমান্টিক গান হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই সময়ে দাঁড়িয়ে পর্দায় এতটা রোম্যান্স ফুটিয়ে তোলা সত্যই চ্যালেঞ্জিং। কিন্তু জানেন কী, রবিনার গানটির শুটিংয়ের জন্যে একাধিক শর্ত ছিল। সম্প্রতি ছবিটির প্রযোজক শাব্বির বক্সওয়ালার একটি সাক্ষাৎকারে বলেন, যে রবিনা গানটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন, তবে শেষ পর্যন্ত চলচ্চিত্র নির্মাতারা ভারসাম্য রক্ষা করেছিলেন, এবং তারা তিনি সন্তুষ্ট ছিলেন।

দ্য নিউ ইন্ডিয়ান-এর সঙ্গে সাক্ষাত্কারে তিনি বলেন, রবিনা কিছুটা বিস্মিত হয়েছিলেন গানটির শুটিংয়ের সময়ে।তথাকথিত পাতলা শাড়িতে “টিপ টিপ বরসা পানি”তে নাচতে সংকুচিত বোধ করেছিলেন রবিনা। নির্মাতারা তাঁকে বুঝিয়েছিল যে, এতে প্রকাশ্যে যৌনতার কিছুই ছিল না। শুধুমাত্র আপনি আপনার মুখে যৌনতা ও কামুকতার পাতলা ছাপ তৈরী করবেন। উত্তরে রবিনা বলেছিলেন, তিনি সম্পূর্ণ ঢাকা পোশাকেও ‘সেক্সি’ দেখাতে পারেন।’ অন্যদিকে রবিনা বলেন, “আমি খুব স্পষ্ট ছিলাম যে আমার শাড়ি খুলে যাবে না, এমন কিছু হবে না তো, এমনটা হবে না, চুমু খাওয়া যাবে না। গানটিতে টিক চিহ্নের পরিবর্তে প্রচুর ক্রস চিহ্ন ছিল এবং অবশেষে আমরা এমন কিছু নিয়ে এলাম, যাতে কামুকতার সঠিক ভারসাম্য ছিল।”

এর আগে, বলিউড হাঙ্গামার সঙ্গে একটি সাক্ষাৎকারে, মোহরা লেখক শাব্বির বক্সওয়ালা বলেন , “তিনি জানতেন যে এটি একটি ভাল প্রকল্প কিন্তু তিনি আতঙ্কিত ছিলেন। তাঁর বাবা এটির প্রশংসা করবেন না, এই কথা জেনে। যাকে (পরিচালক) রাজীব রাই বললেন, ‘ফিল্মটা তোমার বাবাকে দেখাও না’! অবশেষে, তিনি রাজি হন।” মোহরাতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং নাসিরুদ্দিন শাহ। মুভিটি “টিপ টিপ” এবং “তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত” সহ সেই বছরের সবচেয়ে বড় চার্টবাস্টারগুলির মধ্যে একটি ছিল। 

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা