সিঙ্গুরের দইকে বিশ্ব বিখ্যাত করার পণ রচনার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অসাধারণ দই। কলকাতায় এই দই পাওয়া যায়না।‘ লোকসভা নির্বাচনের প্রচার করতে গিয়ে একাধিকবার হুগলির দইয়ের প্রশংসা করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর সেই দইকে তিনি  বিশ্ববিখ্যাত করার শপথ নিলেন।  

২৪-এর লোকসভা নির্বাচনে হুগলী থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচার শুরু করেছিলেন ডাকাত কালীর মন্দিরে পুজো দিয়ে। লোকসভা নির্বাচনে হুগলী থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তিনি  আবারও ডাকাত কালীর মন্দিরে পুজো দিতে আসেন। আর সেখান থেকে ফের হুগলীর দই নিয়ে মন্তব্য করলেন রচনা। তিনি মন্দির থেকে বেরিয়ে বলেন, ‘দই নিয়ে মন্তব্য বিখ্যাত হয়েছিল। তাই রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। আর সিঙ্গুরের দইকে আমি পৃথিবী বিখ্যাত করব।‘

পাশাপাশি মন্দির থেকে বেরিয়ে ভোটে জয়লাভ নিয়েও মন্তব্য করলেন রচনা। তিনি জানান,’ ঠাকুরের আশীর্বাদ ছাড়া কোন কিছু সম্ভব হত না। আজ তা প্রমাণিত। তাই আগামীতে যাতে ভাল কাজ করতে পারি সেইজন্য ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম।‘ বলা বাহুল্য, লোকসভা নির্বাচনের ভোট প্রচারে গিয়ে সিঙ্গুরের দিনমজুর মানিক বাগের বাড়িতে প্রথমবার টক দই খান রচনা। আর এরপর থেকেই সেই দই নিয়ে একাধিকবার তিনি প্রশংসা করেছিলেন। তাই  এবার লোকসভা ভোটে জয়ী হতেই সিঙ্গুরের দইকে বিশ্ব বিখ্যাত করার অঙ্গীকার নিলেন রচনা ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ