‘আমি এত সস্তা নই’, মুখ্যমন্ত্রী বিজয়কে ‘হিংসে’র জল্পনা নিয়ে মুখ খুললেন রজনীকান্ত

সুপারস্টার থালাপথি বিজয়ের তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মেগাস্টার রজনীকান্ত। গত রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপথি বিজয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার থালাপথি বিজয়ের তামিলনাড়ু মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মেগাস্টার রজনীকান্ত। গত রবিবার (১১ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপথি বিজয়। যাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK) তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই বিপুল আসনে জয়লাভ করেছে। ২৩৪ আসনের মধ্যে ১০৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বীকৃতি পেয়েছিল বিজয়ের দল। কিন্তু সরকার গঠন করতে তাঁর দরকার ছিল আরও ১১৮ আসনের। অবশেষে কংগ্রেস-সহ মোট ৫ রাজনৈতিক দলের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হয়েছে TVK। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হলেন থালাপথি বিজয়। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর জোসেফ বিজয়ের তামিল ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানালেও এতদিন চুপ ছিলেন মেগাস্টার রজনীকান্ত। তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল! অনেকেই ভেবেছিলেন, তবে কী, তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফলাফলে সন্তুষ্ট নন রজনীকান্ত? জোসেফ বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়েও তাঁর আপত্তি রয়েছে নাকি?

অনেকের দাবি, তিনি কি বিজয়ের দলের সঙ্গে নিজের দলকে যুক্ত করতে চেয়েছিলেন? অবশেষে সব জল্পনা কল্পনার উত্তর দিলেন রজনীকান্ত। রবিবার (১৭ মে) পোয়েস গার্ডেনের নিজের বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেছেন মেগাস্টার রজনীকান্ত। সেখানে অভিনেতা বলেছেন, এই নির্বাচনকে কেন্দ্র করে তাঁর সম্পর্কে নানা গুজব ছড়াচ্ছে। সেই কারণেই তিনি এই সংবাদ সম্মেলনটি করেছেন। তাঁর কথায়, ‘আমি যদি এখনও এই গুজবের জবাব না দিই, তাহলে সেগুলিকে সবাই সত্যি বলে মেনে নেবে। নির্বাচনের ফলাফলের পর আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেটাই এখন সমালোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। স্ট্যালিনের সঙ্গে আমার বন্ধুত্ব রাজনীতির ঊর্ধ্বে। তবে স্ট্যালিনের পরাজয়ে আমি দুঃখ পেয়েছিলাম। তাই তাঁর সঙ্গে দেখা করতে যাই।’ টিভিকে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি বিজয়কে কেন অভিনন্দন জানাননি, এই নিয়েও সমালোচনা হচ্ছে।

এই বিষয়ে রজনীকান্ত বলেছেন, ‘গুজব ছড়াতে বেশি দেরি করেনা। আমি কি কখনও বলেছি যে, বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয় অথবা আমি দুটি দলকে একীভূত করার চেষ্টা করছি। কেউ কেউ বলছেন, আমি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন বিজয়কে শুভেচ্ছা জানাইনি, অথচ আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেই আমি বিজয়কে শুভেচ্ছা জানিয়েছি। রজনীকান্ত কোনও সস্তা বা নিম্নমানের মানুষ নন যে তিনি অন্য কোনও বিষয়ে অহেতুক কথা বলবেন। বিজয় মুখ্যমন্ত্রী হয়েছেন শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি তাঁকে অভিনন্দনও জানিয়েছি। আমি তো রাজনীতিতেই নেই, তাহলে বিজয়ের প্রতি কেন আমার আমার ঈর্ষা হবে? বিজয় এবং আমার মধ্যে ২৫ বছরের প্রজন্মের ব্যবধান রয়েছে। তাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করলে ব্যাপারটা ভাল দেখাত না। বিজয়ের দল এমজিআর এবং এনটিআর-এর চেয়েও বেশি আসন অর্জন করেছে। এটা আমার জন্য ছিল খুবই আনন্দের। বিজয়ের জন্য আমার শুভকামনা রইল।’ এদিকে ৯ এপ্রিল বিজয়ের বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’ এইচডি প্রিন্টে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিন্দা জানিয়েছিলেন।

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার