প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ দিন দিন হিংস্র হয়ে উঠছে। কখনও ছুরির আঘাত, কখনও অ্যাসিড হামলা, সম্পর্কে প্রত্যাখ্যানের জেরে মহিলাদের উপর নৃশংস আক্রমণের ঘটনা যেন থামছেই না। ফের এমনই এক  ঘটনা সামনে এল তেলেঙ্গানার মাহবুবনগর জেলায়, যেখানে এক তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাডচারলা এলাকায় একটি অটোরিকশা থেকে নামছিলেন ২১ বছর বয়সী ওই তরুণী। দিনের ব্যস্ত সময়, চারপাশে সাধারণ মানুষের আনাগোনা, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, সেই সময় ৩০ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ তরুণীর দিকে ছুটে এসে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। আকস্মিক এই হামলায় প্রথমে হতভম্ব হয়ে পড়েন পথচারীরা। রক্তাক্ত অবস্থায় তরুণী রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ও তরুণী একে অপরকে চিনতেন। হায়দ্রাবাদে একটি বেসরকারি স্কুলে কাজ করার সময় তাদের পরিচয় হয়েছিল। অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তরুণীকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে চাপ দিচ্ছিল। কিন্তু তরুণী তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যান থেকেই ক্ষোভের জন্ম বলে মনে করছে পুলিশ। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তেলেঙ্গানা পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। পুলিশের দাবি, অভিযুক্ত সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়