‘RCB’-এর জার্সি ব্যবহার করে বিপাকে রজনীকান্তের ‘জেলর’

তাঁদের বক্তব্য, RCB-র জার্সি অবমাননাকর পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে ছবিতে। তাই তাঁদের নির্দেশ ওটিটিতে মুক্তির আগেই যেন ছবির ওই দৃশ্যটি বদল করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে তামিল মেগাস্টার রজনীকান্তের ছবি ‘জেলার’। ইতিমধ্যেই ছবি ব্লকবাস্টারের খেতাব অর্জন করে ফেলেছে। এখন ১০০০ কোটি ব্যবসার লক্ষ্যে রজনীকান্তের জেলার। দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি ব্যপক জনপ্রিয়তা কুড়িয়েছে। ৭১ বছর বয়সেও রজনীকান্তের অ্যাকশনের দৃশ্যগুলি দেখে রীতিমতো লজ্জায় তরুণরা। যাই হোক, ছবিটি মুক্তির আগে যেমন ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল, তেমনি ছবি নিয়ে কম বিতর্কও তৈরি হয়নি। একই শিরোনামে আরও একটি মালায়ালাম ছবির একই দিনে মুক্তি পাওয়ার কথা থাকলে রজনীকান্তের জেলার নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তবে এবার ছবির আইনি বেকায়দায়। ছবির বিরুদ্ধে মামলা করল খোদ আইপিএল টিম RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)। ঠিক কী কারণ?

আসলে ছবিতে একজন গুন্ডার গায়ে RCB-র জার্সি প্রদর্শিত হয়েছে, আর তাতেই ক্ষেপে বম্ব RCB টিম। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট ‘জেলার’ নির্মাতাদের নির্দেশ জারি করে জানিয়েছে যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে, কোনও প্রেক্ষাগৃহে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) জার্সি-সহ জেলার প্রদর্শন করা যাবেনা। ছবিতে একজন সিরিয়াল কিলার জার্সি পরিধান করেছিলেন। বিচারপতি প্রতিভা এম সিং, রয়্যাল চ্যালেঞ্জার্সের দ্বারা মামলার শুনানি করেছেন। কেন তাঁদের অনুমতি না নিয়ে চলচ্চিত্র নির্মাতারা আইপিএলের জার্সি ব্যবহার করলেন, তার কৈফিয়ৎ-ও চাওয়া হয়েছে নির্মাতাদের কাছে! তাঁদের বক্তব্য, RCB-র জার্সি অবমাননাকর পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে ছবিতে। তাই তাঁদের নির্দেশ ওটিটিতে মুক্তির আগেই যেন ছবির ওই দৃশ্যটি বদল করা হয়।

আরও অভিযোগ, ছবিতে ওই কিলার একজন মহিলা সম্পর্কে অবমাননাকর এবং অশ্লীল বিবৃতিও দিয়েছে। অনুমতি ছাড়া তাঁদের জার্সি ব্যবহার ব্র্যান্ডের ইমেজ নষ্ট করেছে। তবে চলচ্চিত্র নির্মাতারা এই সকল দৃশ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছে। যেহেতু সিনেমাটি ১০ আগস্ট মুক্তি পেয়েছে, তাই আগামী দশ দিন সময় দেওয়া হয়েছে নির্মাতাদের। জেলরে রজনীকান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এতে আরও রয়েছেন, বিনায়কান, রাম্যা কৃষ্ণান, বসন্ত রবি, তামান্না ভাটিয়া এবং সুনীল।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা