রাখির কাছে প্রতিনিয়ত ‘শারীরিক নির্যাতনের শিকার’, বিস্ফোরক অভিযোগ আদিলের

একদিন, আমি রীতেশের কাছে তার ভয়েস নোট দেখেছিলাম। সে বলেছিল, রীতেশ আমি ভুল করেছি আদিলকে বিয়ে করে। এরপর রীতেশের থেকেও টাকা নিত রাখি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। যাঁকে নিয়ে ক্রমাগত তৈরি হচ্ছে খবর। যদিও তিনি নিজেই খবরে থাকতে ভালবাসেন। কখনও পাপারাজ্জিদের ক্যামেরায় আশ্চর্যজনক ভাবে নিজেকে তুলে ধরা, আবার কখনও ভিন্ন ভিন্ন অবতারে সোশ্যাল মিডিয়া কাবু করছেন তিনি। তবে এমন নাটকীয়তা তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রতিনিয়ত তোলপাড় সংবাদ মাধ্যম। রাখিকে বিয়ের জন্যই রাতারাতি খবরে এসেছিলেন ব্যবসায়ী আদিল দূররানি।

কিন্তু তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ এনে আদিল কে জেলের ভাত খাওয়ায় রাখি। যদিও এখন তাঁদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু সেই সময়ে রাখির বিরুদ্ধে কোনও অভিযোগ না আনলেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাখিককে তুলোধনা করলেন রাখির প্রাক্তন স্বামী আদিল। তাঁর বিরুদ্ধে রাখির করা সমস্ত অভিযোগের জবাব দিয়ে আদিল বলেন, রাখি তাঁর উপর শারীরিক নির্যাতন চালাত, এমনকী অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গেও প্রতারণা করেছেন বলে অভিযোগ আদিলের।

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Bubble (@bollywoodbubble)

বলিউড বাবলের সঙ্গে সাক্ষাত্কারে, আদিল জানান, “রাখি তাঁকে বলেছিলেন যে তিনি আসলে রীতেশকে বিয়ে করেননি। মায়ের মাথায় হাত দিয়ে রাখি এই কথা বলেছিল তাঁকে। আমি তাঁকে বিশ্বাস করেছি। নভেম্বরে, সে একটি শোয়ের জন্য যুক্তরাজ্যে গিয়েছিল, এবং আমি দুবাইতে ছিলাম। সে ফিরে আসার পরে, একদিন, আমি রীতেশের কাছে তার ভয়েস নোট দেখেছিলাম। সে বলেছিল, রীতেশ আমি ভুল করেছি আদিলকে বিয়ে করে। এরপর রীতেশের থেকেও টাকা নিত রাখি। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল রাখি। আমি এটা বুঝে গিয়েছিলাম।” এছাড়া রাখির বিরুদ্ধে শারীরিক সহিংসতার অভিযোগ করে আদিল বলেছেন যে, যখনই তিনি তাঁর কাছে কথা বলতে যেতেন, তিনি ‘এটা নিয়ে ইস্যু করে আমাকে মারধর করতেন।’

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম