জীবনে কখনও মা হতে পারবেন না, কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত

প্রায় ৩ বছর পর তিনি দুবাই থেকে ভারতে ফিরেছেন। এবং দেশে ফিরেই নতুন করে নিজের জাদু দেখাতে শুরু করেছেন। কিন্তু অভিনেত্রী মা হতে পারবেন না কোনদিন। এটাই তাঁকে এখন যন্ত্রণা দিচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি সাওয়ান্ত, বিনোদন দুনিয়ার রানি। একাধারে বলিউডের ড্রামা কুইনও বটে! খবরে থাকার জন্যে যা খুশি তাই করতে পারেন তিনি। মুলত তিনি একজন আইটেম ডান্সার হিসেবেই স্বীকৃত। কিন্তু তাঁর পেশার থেকে বেশি শিরোনাম হয় তাঁর ব্যক্তিগত জীবন। দুই বার বিয়ের করেছেন তিনি। কিন্তু কোনওটাই টেকে নি। দ্বিতীয় স্বামী আদিলকে বিয়ের জন্যে ধর্মও বদলে নিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু শেষে আদিলের নামে একাধিক অভিযোগ এনে তাঁকে ডিভোর্স দেন রাখি। এছাড়াও পাকিস্তানের এক অভিনেতার সঙ্গে রাখির বিয়ের গুজবও উঠেছিল। কিন্তু তা উড়িয়ে দেন পাক অভিনেতা নিজেই। যাই হোক, এখন রাখিকে নিয়ে একটি দুঃখজনক খবর প্রকাশ্যে এসেছে।

প্রায় ৩ বছর পর তিনি দুবাই থেকে ভারতে ফিরেছেন। এবং দেশে ফিরেই নতুন করে নিজের জাদু দেখাতে শুরু করেছেন। কিন্তু অভিনেত্রী মা হতে পারবেন না কোনদিন। এটাই তাঁকে এখন যন্ত্রণা দিচ্ছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর কঠিন দিনগুলোর কথা স্মরণ করেছেন। যেখানে তিনি বলেন, তিনি কোনওদিন মা হতে পারবে না। তাঁর জরায়ুতে একটি সিস্ট রয়েছে। যা অস্ত্রো পচারের মাধ্যমে বিলীন করে দেওয়া হয়। জীবনের এই পর্যায়টি তাঁর অনেক দুঃখের ছিল। ৪৬ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ‘আমার পেটে অনেক বড় একটা সিস্ট ছিল। তাই চিকিৎসকেরা বলেছিল, যদি আমি মা হতে চাই, তাহলে মরে যাব। তবে আমি এখনও আশা ছাড়িনি। ঈশ্বর চাইলে আমি মা হতে পারবো। প্রয়োজনে দত্তক নেব, নয়তো সারোগেসি করে মা হব। অস্ত্রোপচারের সময়ে ডাক্তার আমাকে সাক্ষর করিয়ে বলেছিলেন, আমার অনেক বড় সিস্ট আছে। ভিতরে ফাইব্রযেড আছে। যদি এটা বের করে দেওয়া হয়। তাহলে আমি কখনো মা হতে পারব না। তবে আমি কিছু না বুঝতেই ডাক্তাররা আমার অস্ত্রোপচার করে সেটা বের করে দেয়। তবে আমি এখন ভাল আছি’।

সম্প্রতি দেশে ফিরে একটি মিউজিক অ্যালবামে কাজও সেরে ফেলেছেন রাখি সাওয়ান্ত।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম