ছুটির অপেক্ষায় ‘রালিয়া’, তারপরেই উড়ে যাবেন হানিমুনে

শোনা যাচ্ছে কাজের চাপ একটু কমলে দুজনে সময় পেলেই নাকি একান্তে কোথাও সময় কাটাতে যাওয়ার কথা ভাবছেন বলিউডের পাওয়ার কাপল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এপ্রিলে চারহাত এক হয় রণবীর- আলিয়ার। পাঁচ বছর সম্পর্কে থাকাআর পর পয়লা বৈশাখে চারহাত এক হয় তাঁদের। ব্রহ্মাস্ত্র ছবির সেটে দেখা হয় আলিয়ার সঙ্গে তার ছোটবেলার ক্রাশ রণবীরের। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেন তাঁরা। মুম্বইতে রণবীরের বাসভবন ‘বাস্তু’তে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে বসেছিল তাঁদের বিয়ের আসর। কিন্তু বিয়ের পর থেকে রীতিমত ব্যাস্ত কাপুর দম্পতি।

বিয়ের মাত্র তিনদিনের মাথায় দুজনেই শুটের উদ্দেশ্যে রওনা হন। রণবীরের মতে তাঁরা একে অপরের সঙ্গে পাঁচ বছর রয়েছেন। সম্পর্কে এতদিন থাকার পর বিয়ে করেছেন তাঁরা। আর বিয়ের পড়ে জীবনে সেরকম কোনও পরিবর্তন আসেনি যে নিজেদের সেই অর্থে বিবাহিত মনে হয়। এতদিন একসঙ্গে থাকার সুবাদে তাঁরা নিজেদের বিবাহিত বলেই মেনে নিয়েছে।

কিন্তু যাই হোক কাজের চাপে মধুচন্দ্রিমা যেতে ভুলে যাবেন বলিউডের পাওয়ার কাপল তাও কী হয়? শোনা যাচ্ছে কাজের চাপ একটু কমলে দুজনে সময় পেলেই নাকি একান্তে কোথাও সময় কাটাতে যাওয়ার কথা ভাবছেন। যদিও তার সঠিক দিনক্ষণ ও বেড়াতে যাওয়ার জায়গার নাম কোনটাই জানা যায়নি। এইমুহূর্তে লন্ডনে হলিউডে নিজের দেবিউ ছবির শুটিংয়ে ব্যাস্ত আলিয়া। গ্যাল গ্যাডট ও জেমি ডোরনান এর সঙ্গে এই ছবিতে থাকবেন মহেশ কন্যাও।

অন্যদিকে রণবীর ব্যাস্ত লাভ রঞ্জনের ছবির শুটিংয়ে। আপাতত শুটিংয়ের জন্য স্পেনে রয়েছেন অভিনেতা। আগামী মাসে মুক্তি পাবে রণবীরের ছবি শামসেরা’। কাজেই ব্যাস্ততা যে তাঁদের শেষ হয়েছে সে কথা এখনই বলা যায় না। তবে আলিয়া শুটিং সেরে লন্ডন থেকে আসার পর ও রণবীরের নতুন ছবি মুক্তি পাওয়ার পর তাঁরা একটা লম্বা ছুটি নেওয়ার প্ল্যান করছে। আর তখনই হানিমুন পিরিয়ড কাটাবেন ‘রালিয়া’। 

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের