সাতপাকে নয়, চারপাকে বাঁধা পড়লেন রালিয়া জুটি, জানালেন পাত্রীর দাদা রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: মিস ভাট থেকে মিসেস কাপুর, গতকালকেই বাবার দেওয়া পদবীতে, স্বামী দেওয়া পদবী জুড়েছে অভিনেত্রী আলিয়া ভাটের। বলিউডের নামজাদা বংশ, কাপুর পরিবারের এক্কেবারে পারমানেন্ট সদস্য হয়ে গেলেন আলিয়া ভাট।পরিণতি পেল রণবীর-আলিয়ার পাঁচবছর সম্পর্কের। বৃহস্পতিবার বিকালে রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে বসেছিল, রালিয়া জুটির বিয়ের আসর। সাত পাক থুড়ি চার পাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া।

কি অবাক হচ্ছেন তো, এতদিন সাতপাকে বাঁধা জানতেন হঠাৎ করে সাতপাকটা, চারপাক হয়ে গেল কি করে, সেটাই ভাবছেন। তাইতো? হ্যাঁ, রণবীর-আলিয়া বিয়েতে সাতপাকে ঘোরেননি, চারপাক ঘুরেই বিয়ে সেরেছেন, এমনটাই জানিয়েছেন আলিয়ার দাদা রাহুল ভাট। চারজন পণ্ডিতের উপস্থিতিতে হয়েছে তাঁদের বিয়ে, আর ছেলের বিয়ের মণ্ডপে প্রয়াত ঋষি কাপুরেরও একটি ফটো রাখা হয়েছিল। রাহুলের কথায়, সাতপাকের প্রকৃত অর্থ পণ্ডিতজি একেক করে প্রত্যেক পাকের পর বুঝিয়ে দিচ্ছিলেন দম্পতিকে।

সাতপাকের মধ্যে ধর্মের ও সন্তানের জন্যেও একেকটা পাক বরাদ্দ করা থাকে। তাঁদের মতে তাঁরা এমন পরিবারের সন্তান, সেখানে সব ধর্মের মানুষজন রয়েছে। তাই সাত নয়, চারপাকে ঘুরেছেন রনবীর-আলিয়া। যদিও চারপাক ঘোরবার আসল কারণ কি, তা স্পষ্ট করে বলেননি রাহুল।

এদিকে মেয়ের বিয়েতে আনন্দিত হয়ে, মহেশ ভাট নিজেই তাঁর হাতের তালুতে মেয়ে-জামাইয়ের নাম মেহেন্দি দিয়ে লিখেছেন। বৃহস্পতিবার রাতে আলিয়া বিয়ের ছবি ছাড়তেই একাধিক তারকারা এই জুটির বিয়ের শুভেচ্ছা জানায়। যেখানে আছেন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা প্রত্যেকেই। প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রনবীর-আলিয়ার ছবি জুড়ে, তাঁদের একরাশ শুভেচ্ছা জানিয়েছেন।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের