রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ মানবাধিকার কমিশনের, কী অপরাধ নায়কের?

প্রতিটি চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য ব্যবহার করার সময় নীচে সতর্কীকরণ জারি করা হয়। যাতে ধূমপান দেখে দর্শক অনুপ্রাণিত না হন। কারণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড ছবি নিয়ে আইনী জট বাঁধা, নতুন কিছু নয়! এর আগে তাবড় তাবড় অভিনেতাদের চলচ্চিত্র আইনি বিপাকে পড়েছে। এমনকী ছবির জন্যে তারকাদেরও কাঠগড়ায় উঠতে হয়েছে। কখনও ছবির কাহিনী নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আবার কখনও ছবিতে দেখানো সংলাপ নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন খোদ নেতা-নেত্রীরা। শাহরুখ খান, সলমান খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর সিংহ, বরুণ ধাওয়ান-সহ একাধিক নায়কের চলচ্চিত্র আইনি বিপাকে জড়িয়েছে। বাদ যাননি রণবীর কাপুরও। তবে এবার রণবীর কাপুরের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ছবি “দ্য ব্যাডস অফ বলিউড”।

ছবিটি মুক্তির আগে ছেলের হয়ে প্রচার সেরেছেন খোদ শাহরুখেষ খানও। ছবিতে বলিউডের তিন খান তো বটেই প্রথম সারির একাধিক তারকার ক্যামিও রয়েছে। যাদের মধ্যে রণবীর কাপুরও রয়েছেন। তিনি সিগারেট মুখে নিয়ে একটি ধূমপানের দৃশ্যে অভিনয় করেছেন। তাতেই আপত্তি তুলেছেন মানবাধিকার কমিশন। কারণ আইন অনুযায়ী, প্রতিটি চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য ব্যবহার করার সময় নীচে সতর্কীকরণ জারি করা হয়। যাতে ধূমপান দেখে দর্শক অনুপ্রাণিত না হন। কারণ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কোনও তারকা সিগারেট খাওয়া নিয়ে দর্শকদের অনুপ্রাণিত করতে পারেনা, এটা বেআইনি। ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ রণবীরের ভূমিকার দৃশ্যে সিগারেট খাওয়া নিয়ে কোনও সতর্কীকরণ ছিল না। তাই নায়কের বিরুদ্ধে মুম্বই পুলিশকে মামলা দায়েরের অনুরোধ করেছেন মানবাধিকার কমিশন।

এমনকী জাতীয় মানবাধিকার কমিশন মুম্বই পুলিশকে অভিনেতা এবং নেটফ্লিক্সের অনুষ্ঠানের প্রযোজকদের বিরুদ্ধে মামলা দায়ের করার আহ্বান জানিয়েছেন। অভিযোগকারী বিনয় যোশী কমিশনকে জানিয়েছেন যে, রণবীরকে কোনও সতর্কতা বা দাবিত্যাগ ছাড়াই ই-সিগারেট ধূমপান করতে দেখা গিয়েছে ছবিতে। কমিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবকে একটি নোটিশ জারি করেছে। যাতে রণবীর কাপুর এবং নেটফ্লিক্স প্রযোজকদের উপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং এমন বিষয়বস্তু নিষিদ্ধ করা হয় যা তরুণদের ভুলভাবে প্রভাবিত করতে পারে। এটি ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধকরণ আইন, ২০১৯ লঙ্ঘন করে।মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে ইলেকট্রনিক সিগারেটের প্রস্তুতকারক এবং আমদানিকারকদের পরিচয় এবং কার্যক্রম তদন্ত শুরু করতে বলা হয়েছে। কমিশনার কমিশনের কাছে অ্যাকশন রিপোর্ট দাখিল করার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছেন। আরিয়ান খান পরিচালিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। এর আগে ২০২৩ সালে ২৫ ডিসেম্বরের একটি অনুষ্ঠানে রণবীর কাপুরকে তাঁর বাড়িতে জয় শ্রী রাম বলে কেক কাটার জন্যে অভিযোগে বিদ্ধ করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্যে রাজনৈতিক মহলও সরব হয়েছিল। তবে এই নিয়ে বেশি কথা এগোয় নি।

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র