ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইডি-র তলব, বিতর্কের মাঝেই সস্ত্রীক ফুটবল ম্যাচে রণবীর

রণবীর কাপুর একটি কালো জার্সি বেছে নিয়েছিলেন যার আদ্যক্ষর সহ পিছনে আট নম্বর মুদ্রিত ছিল। আলিয়া ভাটকে নীল রঙের জার্সি পরা অবস্থায় দেখা গেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথার উপর আইনী খাড়া এখনও কাটেনি। তার মধ্যেই মুম্বইয়ের রাস্তায় মাঝে মধ্যেই ধরা দিচ্ছেন রাহার বাবা। গত বুধবার খবরে খবরে রীতিমতো হৈচৈ পড়ে যায় চারদিকে। কেন, বলিউড অভিনেতা রণবীর কাপুরকে ইডি তলব করেছেন! কী অপরাধ করেছেন তিনি? আসলে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই মহাদেব অনলাইন বেটিং অ্যাপের আর্থিক বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ। সেই সংস্থার সঙ্গে যুক্ত বলিউডের ১৭ জন তারকা। এই বছরে শুরুতে সংস্থার মালিকের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। যাদের মধ্যে আছেন, টাইগার শ্রফ, সানি লিওন, শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা প্রমুখ। 

আর এই অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনে মুখ দেখিয়েছিলেন রণবীর কাপুর। সুতরাং তাঁর পারিশ্রমিকও দেওয়া হয় জালিয়াতির টাকা দিয়েই। তাঁর সেই আয়ের উৎস নিয়ে জিজ্ঞাসা বাদ করার জন্যেই গত ৬ অক্টোবর ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। কিন্তু তিনি ২ সপ্তাহের সময় নিয়েছেন। শুধু রণবীর নয়, কপিল শর্মা, হিনা খান এবং হুমা কুরেশি কেও গেমিং কাণ্ডে ইডি তলব করেছে। তবে রণবীরকে অপরাধী হিসেবে জেরা করা হবেনা বলেই জানা গিয়েছে।

এর মাঝেই রণবীরকে গতকাল সস্ত্রীক দেখা গেল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এর মাঠে। যেখানে তাঁদের সঙ্গে আরও ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাচ এবং নীতা আম্বানি। গতকাল মুম্বাই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টারের মধ্যে খেলা ছিল। এদিন আলিয়া-রণবীরকে মাঠে স্বাগত জানালেন, নীতা আম্বানি, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারপার্সন। আসলে মুম্বাই সিটি এফসির সহ-মালিক হলেন অ্যা দিল হ্যায় মুশকিল তারকা রণবীর। তাঁর স্কোয়াডের প্রতি সমর্থন দেখানোর জন্যেই এদিন তিনি ক্রীড়া ইভেন্টে যোগ দেন। আলিয়া ভাট এবং রণবীর কাপুর দুজনকেই এদিন একই নম্বরের জার্সি পরা অবস্থায় দেখা যায়। রণবীর কাপুর একটি কালো জার্সি বেছে নিয়েছিলেন যার আদ্যক্ষর সহ পিছনে আট নম্বর মুদ্রিত ছিল। আলিয়া ভাটকে নীল রঙের জার্সি পরা অবস্থায় দেখা গেছে। ব্রহ্মাস্ত্র তারকাদের হাত ধরে স্টেডিয়ামে প্রবেশ করানোর সময় ভেন্যুতে অবস্থানরত শাটারবগের জন্য পোজ দেন লাল জার্সি পড়া নীতা আম্বানিও।

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের