বাংলাদেশে মুক্তির আশা নেই রণবীরের ছবি ‘Animal’-এর

কারণ সিনেমাটি এখনও বাংলাদেশের সেন্সর বোর্ডে জমাই পড়েনি। বিষয়টি জানিয়েছে সেন্সরবোর্ডের সদস্য অভিনেত্রী অরুনা বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’-এর সময় থেকেই বাংলাদেশে ভারতীয় সিনেমার মুক্তি ঘিরে শঙ্কা। শাহরুখ খানের পাঠান ছবি ঘিরে একাধিক বিতর্ক জন্মেছিল বাংলাদেশের শিল্প জগতে, হিন্দি ছবিতে তারকা দের অশ্লীল পোশাক, হিন্দি ছবি আসলে এ দেশের ছবি কেউ দেখবে না, সেই নিয়েও শুরু হয়েছিল নানা বিতর্ক। তবে শেষমেশ কয়েকটি শর্তের ভিত্তিতে সে দেশে ভারতীয় ছবি আমদানি হয়। এরপর জওয়ানের মুক্তির সময়েও একই বিতর্কের সূত্রপাত হয়েছিল। তবে সবকিছুকে এড়িয়ে বাংলাদেশে ছবি মুক্তি পায়।

যদিও সে দেশে খুব একটা বেশি আয় করতে পারেনি এই ছবি। এবার একই সমস্যার মুখে রণবীর কাপুরের আসন্ন ছবি ‘Animal’। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে বিশ্বব্যাপী ভক্তদের উত্তেজনা তুঙ্গে উঠেছে। ছবির অগ্রিম টিকিট বুকিং ২২ কোটি টাকা ছাড়িয়েছে। এবার রণবীরের ছবি নিয়েও বাংলাদেশে শঙ্কা দেখা দিচ্ছে। আগামীকাল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ মুক্তি পাচ্ছে ভারতসহ বিভিন্ন দেশে। একই দিনে সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। কারণ সিনেমাটি এখনও বাংলাদেশের সেন্সর বোর্ডে জমাই পড়েনি। বিষয়টি জানিয়েছে সেন্সরবোর্ডের সদস্য অভিনেত্রী অরুনা বিশ্বাস। সেন্সরবোর্ডের আরেক সদস্য খোরশেদ আলম খসরুও জানিয়েছেন, Animal নামে কোনও ছবি সেন্সর বোর্ডে জমা পড়েনি।

সুতরাং আগামিকাল বাংলাদেশে অ্যানিমেল মুক্তি পাচ্ছে না। দেশে তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতির পর বিভিন্ন কাগজপত্রের প্রস্তুটি থাকে। সেন্সরে ছবি জমা পড়ার পর বোর্ডের সদস্যরা সেটি দেখে তারপর ছাড়পত্র প্রদান করবে। এরপরই মুক্তি। সুতরাং এটা রীতিমতো সময়সাপেক্ষ ব্যাপার। শোনা গিয়েছে, সিনেমাটি দেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। যার দৌলতে এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল। ‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি টাকা বাজেটে। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা এটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে অ্যানিমেল। ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, রাশমিকা, অনিল কাপুর, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের