Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভরা মঞ্চে ইংরেজি গানে আগুন ধরালেন রাশা, মেয়ের গুণে গর্বিত মা রবিনা

মেয়ের এই খুশির খবরটি মা ফলাও করে ভক্তদের উদ্দেশ্যে শেয়ারও করে নিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা ৯০ দশকের বলিউডে একজন দাপুটে অভিনেত্রী বলে কথা! তাই মায়ের মধ্যেও যে তাঁর ছিটেফোঁটা ছোঁয়া থাকবে যে, তা বলাই বাহুল্য! তবে অভিনয়ে নয়, গানে রয়েছে তাঁর দুর্দান্ত প্রতিভা। সৌন্দর্যেও মায়ের থেকে কম যান না তিনি। তবে আজকাল সব স্টারকিড রাই যে অভিনয়ে নামছেন তা কিন্তু মোটেও নয়! কেউ কেউ খেলাধূলা, গানে আবার কেউ কেউ পড়াশোনাতেও ব্যাপক উন্নতি করছেন। তেমনি একজন হলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাদানি। কিছুদিন আগেই মুকেশ ও নীতা আম্বানিদের কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাশ করলেন তিনি, মেয়ের এই খুশির খবরটি মা ফলাও করে ভক্তদের উদ্দেশ্যে শেয়ারও করে নিয়েছিলেন। এবার মেয়ের আরও একটি প্রতিভার কথা সামনে আনলেন অভিনেত্রী। রাশা থাদানি গানে অত্যন্ত প্রতিভাবান ও আশীর্বাদপ্রাপ্ত।

সম্প্রতি রাশার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি আউটডোর পার্টিতে অসাধারণ দক্ষতার সহিত ইংরেজি গান গাইছেন। একেবারে পেশাদার দের মতো। সম্প্রতি এই ভিডিওটি মার্কেটে প্রায় রাজত্ব করছে। ভিডিওটি রাশা নিজেও শেয়ার করেছেন এবং তাঁর মা রবিনা ট্যান্ডনও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রাম রিলে ভিডিওটি শেয়ার করে, রবিনা ট্যান্ডন লিখেছেন, “বিশ্ব সঙ্গীত দিবসে আমি তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানাই, যারা সঙ্গীতে প্রতিভাবান! আমি এই সত্যে অনেক গর্বিত যে @রশতাদানি এমন প্রতিভা দিয়ে জন্মেছে! আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আমার সঙ্গে একমত হবেন! পরিবারের একজন সুন্দরী গায়কই যথেষ্ট!।” এদিন রাশাকে একটি কালো ওয়েস্টার্ন পোশাকে দেখা মিলছে। তাঁর সৌন্দর্য দেখে মুগ্ধ সকল দর্শক। ভিডিওটির প্রতিক্রিয়া জানিয়ে একজন দর্শক লিখেছেন, “ওয়াওস অ্যাম সারপ্রাইজ, সত্যিই ভালো ভয়েস হ্যাঁ।” রাশা ছয় বছর বয়স থেকেই গান নিয়ে পড়াশোনা করছেন। তিনি ভারতীয় ক্লাসিক্যাল এবং জ্যাজ শিখেছেন। এছাড়া শঙ্কর মহাদেবন একাডেমি থেকে একটি কোর্স করেছেন।

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা