সেকি কাণ্ড! পোষ্যের জন্যে শেষমেশ বিমান ভাড়ার দাবি রশ্মিকার?

Share:

নিজস্ব প্রতিনিধি: রুপোলি পর্দার তারকাদের জীবনের প্রতিটি মুহূর্ত চর্চিত। কখনও কখনও অযাচিত কথাবার্তা বলে চর্চার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে তারকারা। সেইরকম সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে (Rashmika Mandanna) নিয়েও তৈরি হল হাস্যকর চর্চা। তিনি নাকি সম্প্রতি সিনেমার প্রযোজকের কাছ থেকে তাঁর পোষ্যের জন্য বিশেষ আবদার করেছেন। আসলে সেলিব্রিটিদের পোষ্যপ্রেম নতুন নয়। তাই শ্যুটিংয়ের জন্যে প্রায়শই বাইরে বাইরে থাকতে হয় তাঁদের। সেই কারণে পোষ্যের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেন না। সেই কারণেই রশ্মিকা এবার প্রযোজকের কাছে একটি আব্দার করলেন, যে বিমানের টিকিট ভাড়া লাগবে তাঁর পোষ্যের জন্যে! একই বিমানে পোষ্যকে নিয়ে শ্যুটিং ফ্লোরে যেতে চান নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। 

এদিকে জাতির ক্রাশ নিজেই জানেন না তিনি কখন এমনটা দাবি করেছেন! ভাইরাল হওয়া এই খবর দেখে নিজেই চমকে গিয়েছেন নায়িকা। তবে সংবাদমাধ্যমের এই খবরে রাঘ তো দূর, বরং হেসে কুটোপুটি অভিনেত্রী। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রশ্মিকা নাকি তাঁর পোষ্যকে ছাড়া এক মিনিটও থাকতে পারবেন না। তাই সে এবার সিনেমার প্রযোজকের কাছেই পোষ্যের বিমান ভাড়া দাবি করলেন। এই খবরেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। পালটা টুইটে রশ্মিকা লেখেন, “হায়দ্রাবাদেই তাঁর পোষ্য ভালো থাকে। সে কোথাও যেতে চায় না। যারা তাঁর পোষ্যকে নিয়ে উদ্বেগ, তাঁদের ধন্যবাদ।” 

আর এই বিষয় দেখে হাসি কুপোকাত সবাই। তবে তারকাদের নিয়ে এই ধরণের ঘটনা নতুন নয়। এর আগেও রশ্মিকার মতো বহু তারকাই এহেন ভুলভাল খবরের শিকার হয়েছেন। কিন্তু সবাই এই ধরণের বিষয়কে এড়িয়ে গেলেও রশ্মিকা এর উপযুক্ত জবাব দিলেন। পুষ্পার সাফল্যের পর দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও বেশি জায়গা বানিয়ে নিয়েছে নায়িকা নিজের। কাজের ফ্রন্টে, রশ্মিকাকে আগামীতে বলিউডের Mission Majnu -তে দেখা যাবে। যেখানে তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রা। এছাড়া Goodbye ও Animal-এও অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দনা। এছাড়াও চলতি বছরের অগাস্ট মাসেই শ্যুটিং ফ্লোরে নামছে টিম Pushpa 2 । ২০২৩ সালে মুক্তি পাবে Pushpa 2, Animal ও Varisu।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের