দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেটে ২০০ জন, তার মধ্যেই চুম্বনের দৃশ্যে অভিনয়, ভয় সিঁটিয়ে গিয়েছিলেন রশ্মিকা 

নিজস্ব প্রতিনিধি: সেটে ২০০ জন লোক, তাঁদের মাঝে করতে হবে চুম্বনের দৃশ্যে অভিনয়, ভয় সিঁটিয়ে যান রশ্মিকা মান্দান্না। হ্যাঁ, আমরা ক্যামেরার ভিতরের দৃশ্যই দেখতে পাই। পর্দার বাইরের দৃশ্য কারোরই চোখেই পড়ে না। দক্ষিণী ছবির মতো বলিউডেও নিজের ছাপ রেখে চলেছেন দক্ষিণী সেনসেশন রশ্মিকা মান্দান্না। ‘অ্যানিমেল’ সিনেমার পর থেকেই হিন্দি সিনেমায় রাজত্ব করে চলেছেন রশ্মিকা মান্দান্না। এবার তিনি সলমানের নায়িকা হয়ে পর্দায় আসছেন। হ্যাঁ, ঈদে মুক্তি পেতে চলেছে সলমনের ছবি ‘সিকান্দার’। আর তাতেই নায়িকার ভূমিকায় প্রথমবার সলমানের বিপরীতে দেখা যাবে রশ্মিকাকে। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি তাঁর প্রথম চুম্বন দৃশ্যের বর্ণনা করেছেন।

‘গীতা গোবিন্দম’ ছবিতে নায়ক তথা গুজব প্রেমিক বিজয় দেবরাকোন্ডার সঙ্গে প্রথম চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন রশ্মিকা। আজকাল বিজয়ের সঙ্গে রশ্মিকার প্রেমের গুঞ্জন ‘টক অফ দ্য টাউন’। সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘পর্দায় চুম্বন করা আমার পক্ষে যেমন কঠিন ছিল, বিজয়ের পক্ষেও ঠিক ততটাই কঠিন ছিল। প্রথমবার চুম্বনের দৃশ্যে শুট করাটাও আমার জন্যে অদ্ভুত ছিল। আসলে আমার কাছে চুম্বন একটি ব্যক্তিগত বিষয়। এটা অন্তরঙ্গ মুহূর্তের একটি অংশ। আমি প্রথমে ভেবে ছিলাম আমি এই দৃশ্যটি কি করে করব? কারণ সেখানে ২০০ জন লোক উপস্থিত ছিল। আমার মনে হয়, একই রকমের অনুভূতি আমার সহ অভিনেতারও হয়েছে। তবে আমরা চুম্বনের দৃশ্য কীভাবে করতে হয়, তা নিয়ে আগে আলোচনা করেছিলাম। কারিগরি দিক গুলো কেমন হবে, কোণ কেমন হবে, সবটা নিয়ে আলোচনা করেছিলাম। তবে দৃশ্য করার আগে তুমি কার সঙ্গে এই দৃশ্যটি করছো, সেটা জানাও গুরুত্বপূর্ণ। যদি চরিত্রের স্বার্থে চুম্বনের দৃশ্য করা প্রয়োজন, তাহলে ঠিক আছে, অন্যথায় চুম্বনের দৃশ্যের প্রয়োজন নেই। আসলে গীত গোবিন্দম ছবিতে আমরা স্বামী-স্ত্রী ছিলাম, তাই বিয়ের পর এটা করাই যায়। তো এটাই ছিল আমার প্রথম চুম্বনের দৃশ্য। যা একটু হতবাক করেছিল আমাকে।’

আসলে জীবনের প্রথম কিছু সবটাই মনে রাখার দরকার। তাই রশ্মিকাও প্রথম চুম্বনের অভিনয় করতে ভয় পেয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ