‘পুরোদমে শুটিং করছেন নায়িকা’, ‘রাকা’তে দীপিকার বাদ পড়ার গুজব ওড়াল নির্মাতারা

অভিনেত্রী কী পূর্ণাঙ্গ চরিত্রেই 'রাকা'তে অভিনয় করবেন নাকি তাঁর চরিত্রের দৃশ্যগুলি কেটে ছোট করা হবে? অথবা তাঁর জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে পারেন নির্মাতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য দ্বিতীয়বার মা হতে চলার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কন্যা ‘দুয়া’র জন্মের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন তিনি। খবরটি ভক্তদের খানিকটা অবাক করলেও আনন্দ দিয়েছে। সুতরাং বাবা হচ্ছেন, বলিউডের হ্যান্ডসাম অভিনেতা রণবীর সিংহ। এদিকে আল্লু অর্জুনের পরবর্তী ছবি ‘রাকা’তে সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা।ঘোষণার পর থেকেই আল্লুর সঙ্গে প্রথমবার দীপিকা কে দেখার জন্যে উদগ্রীব হয়ে রয়েছেন ভক্তরা। কিন্তু ছবির ঘোষণার কয়েকদিন পরেই দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তাতেই জল্পনা, অভিনেত্রী কী পূর্ণাঙ্গ চরিত্রেই ‘রাকা’তে অভিনয় করবেন নাকি তাঁর চরিত্রের দৃশ্যগুলি কেটে ছোট করা হবে? অথবা তাঁর জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে পারেন নির্মাতারা।

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় এমনটাই চর্চা চলছে। কিন্তু গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। তাঁরা জানিয়েছেন, ছবির কাজ সম্পূর্ণ পরিকল্পনা মতোই এগোচ্ছে। কোনও চরিত্রে কাটছাঁট করা হচ্ছে না। দীপিকা নায়িকা হিসেবে পুরো ছবিতেই থাকবেন। অভিনেত্রীর গর্ভধারণ রাকাতে তাঁর ভূমিকায় কোনও রকমে প্রভাব ফেলবে না। সব জল্পনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ছবির নির্মাতারা। একটি সাক্ষাৎ কারে ‘রাকা’র নির্মাতাদেল টিম জানিয়েছে, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে। ‘রাকা’ ছবিতে গুরুত্ব পূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা এবং সেটে দারুণ প্রাণচাঞ্চল্য ও স্বচ্ছন্দতার সঙ্গে শুটিং চলছে।

দীপিকা গর্ভাবস্থাতেও ছবির কাজ চালিয়ে যাচ্ছেন, বর্তমানে ছবির কঠিন দৃশ্যগুলোর শুটিং করছেন।’ রাকা ও কিং উভয় ছবির ব্যস্ত সময়সূচীর মধ্যেই অভিনেত্রী তাঁর কাজ ঠিকমতো চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘রাকা’ ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি এবং প্রযোজনা করেছে সান পিকচার্স। ছবিটিতে আরও অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুর, ম্রুণাল ঠাকুর। এটি ২০২৭ সালে মুক্তি পাবে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে নির্মাতারা ছবিটি থেকে তাঁর প্রথম লুক প্রকাশ করেছেন, যেখানে তাঁকে টাকমাথা ও রুক্ষ এবং দৃঢ় চেহারার অবতারে দেখা গিয়েছে। সেটি ভক্তদের কাছে প্রশংসনীয় হয়েছে। তবে রাকার মুক্তির আগেই দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে।এদিকে শোনা যাচ্ছে, রাকা’তে শুটিংয়ের জন্যে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে ঠিকানা বদলাচ্ছেন আল্লু অর্জুন। তিনি মুম্বইতে ১৬ কোটি টাকা ভাড়ায় একটি ফ্ল্যাট নিয়েছেন। তবে এই বিষয়ে কোনও সত্যতা নিশ্চিত হয়নি।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা