বাঙালির মনে-প্রাণে, সুখে-দুঃখে রবি ঠাকুর, ১৬২ তম জন্মদিনে তাঁকে বিনম্র শ্রদ্ধা গোটা টলিউডের

আজ ৯ মে, এই বছরের ২৫ শে বৈশাখ, অর্থাৎ গুরুদেবের জন্মদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির মনে- প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। বাঙালির ইমোশন, বাঙালিদের আত্মার সঙ্গে মিশে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর। তাই তো প্রত্যেক বছরে ২৫ শে বৈশাখ দিনটি বাঙালিদের এতটা কাছের এবং উৎসবের মতো। স্কুল-কলেজ, পাড়ায় পাড়ায় কচি-কাচারা মেতে উঠেছে রবীন্দ্রজয়ন্তী উৎসবে। বর্তমানে পাড়ায় পাড়ায় তেমন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান চোখে না পড়লেও স্কুল কলেজে এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বলা চলে, বাঙালির প্রতিটি ছন্দে মিশে রয়েছেন রবি ঠাকুর। গান-নাচ-গল্প-কাব্য-উপন্যাস-ভাষা সবেতেই শুরু রবি ঠাকুর এবং শেষও রভি ঠাকুর। আজ ৯ মে, এই বছরের ২৫ শে বৈশাখ, অর্থাৎ গুরুদেবের জন্মদিন। প্রতি বছর প্রায় সপ্তাহ ব্যাপী বাঙালিদের চলে রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti ২০২৩) উদযাপন। বাঙালিদের কোনও উৎসবের থেকে কম নয় এই উৎসব। চির নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ”, এইদিনটিকে বাঙালি নাচ, গান, নাটকের মধ্যে দিয়ে উদযাপন করেন। এদিন সকাল সকাল শান্তিনিকেতনের বিশ্বভারতীতে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রভারতীতে চলেছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু রাজ্যেই নয়, দেশ বিদেশেও চলছে কবিগুরুর জন্মদিন পালন। চরম ব্যস্ততার মাঝেও এদিন কবিগুরুকে শ্রদ্ধা জানাতে ভোলেননি টলিউড সেলিব্রিটিরাও। আজ রবি ঠাকুরের ১৬২ তম জন্মদিনে কবিগুরুকে জানালেন শ্রদ্ধা। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, দেবলীনা কুমার, দেব, ঋতাভরী চক্রবর্তী-সবাই নিজেদের মতো করে সেলিব্রেশন করছেন আজকের দিনটি। প্রত্যেকটি বাংলা ধারাবাহিকের চ্যানেল গুলিতেও চলছে বিশেষ রবীন্দ্র পর্ব।

অভিনেত্রী মিমি চক্রবর্তী আজ নিজের গাওয়া একটি রবীন্দ্র সঙ্গীত গেয়ে কবিগুরুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের কন্ঠে রবীন্দ্র সঙ্গীত গেয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন। 

ঋতাভরী চক্রবর্তী কবিগুরুর কয়েকটি লাইন লিখে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন। 

দেব আজকের দিনে ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি ব্যোমকেশ ও দূর্গা রহস্যের একটি পোস্ট শেয়ার করে লিখলেন, ছবির বিবরণীতে দেব লিখলেন, ‘আজ রবীন্দ্র জয়ন্তীর বিশেষ দিনে আপনাদের সবার প্রিয় অজিত আর ব্যোমকেশের একটা ঝলক। যদি সবকিছু পরিকল্পনামাফিক যায় তাহলে আশা রাখছি থিয়েটারে দেখা হবে ২০২৩-এর ১১ই অগস্ট।’

প্রিয়াঙ্কা সরকার নিজের কয়েকটি ছবির ক্লিপিং দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন। সঙ্গে জুড়েছেন রবি ঠাকুরের ‘পরাণ যাহা চায়’ গানটি। 

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নিজের কয়েকটি ছবির ক্লিপিং দিয়ে রবি ঠাকুরের একটি গান জুড়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। 

দেবলীনা কুমার এদিন সাদা লাল পাড়ের একটি শাড়ি পরে রবি ঠাকুরের ‘হে নূতন’ গানটির সঙ্গে অসাধারণ নৃত্য পরিবেশন করে রবি ঠাকুরকে জন্মদিনের শ্রদ্ধা জানালেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6