বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

তারকা দম্পতির ১০ বছর বয়সী ছেলে রাহিলের অভিষেক। হ্যাঁ, এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র মহলে অভিষেক হতে চলেছে রীতেশ-জেনেলিয়ার ছোট ছেলে রাহিলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাজা শিবাজী’-তে আবারও পরিচালনা দুনিয়ায় পা রাখলেন অভিনেতা রীতেশ দেশমুখ। পাশাপাশি নায়কের ভূমিকাতেও অভিনয় করছেন তিনি। নায়িকা হয়েছেন রীতেশের স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। তবে ছবির বিশেষ আকর্ষণ হল, তারকা দম্পতির ১০ বছর বয়সী ছেলে রাহিলের অভিষেক। হ্যাঁ, এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র মহলে অভিষেক হতে চলেছে রীতেশ-জেনেলিয়ার ছোট ছেলে রাহিলের। অর্থাৎ ছবিটি অভিনেতার পরিবারের জন্যেও একটি মাইলফলক সৃষ্টি করছে। ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘রাজা শিবাজি’-স্বপ্নের প্রকল্প রীতেশ-জেনেলিয়ার। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে ডেবিউ করছেন অভিনেতা এবং তাঁর ছোট ছেলে শিশুশিল্পী হিসেবে ডেবিউ করছে। সে তাঁর বাবা তথা শিবাজির ভূমিকায় রীতেশ দেশমুখের ছোটবেলার ভূমিকায় অভিনয় করছে।

গতকাল সোমবার (২০ এপ্রিল) মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতারা ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলারটি লঞ্চ করেছেন। ট্রেলারটি শুরু হয় তরুণ ছত্রপতি শিবাজি মহারাজের স্বরাজ বক্তব্যের মাধ্যমে, যেখানে এই যোদ্ধার প্রারম্ভিক জীবনের এক ঝলক ফুটে উঠেছে। স্বরাজ প্রতিষ্ঠার সংগ্রামে মুঘলদের বিরুদ্ধে এই যোদ্ধা রাজার যুদ্ধের ঝলকও দেখানো হয়েছে। ছবিটিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন রীতেশ, এবং তাঁর স্ত্রী সাইবাঈয়ের চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছবিটি তৈরির সময় তাঁকে সমর্থনের জন্যে টিম ও ঘনিষ্ঠ বন্ধুদের কৃতজ্ঞতা জানাতে গিয়ে রীতেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, “আমি সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন এবং ‘রাজা শিবাজি’-র পুরো টিমের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যাঁরা এই সিনেমার অংশ হয়েছেন। অভিষেক ভাইয়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিল।’ ছবিটির প্রযোজক জেনেলিয়াকেও অনুষ্ঠান চলাকালীন আবেগপ্রবণ হতে দেখা যায়।

 

প্রসঙ্গত, রীতেশ ও জেনেলিয়া দেশমুখের ছোট ছেলে রাহিলের জন্ম ২০১০ সালে। তাঁদের বড় ছেলে রিয়ান ২০১৪ সালে জন্মগ্রহণ করেছে। এই দুই ভাই প্রায়শই তাঁদের নম্র ও শ্রদ্ধাপূর্ণ আচরণের জন্য প্রশংসিত হয় এবং তাঁদের প্রায়শই হাতজোড় করে পাপারাজ্জিদের অভিবাদন জানাতে দেখা যায়। এটাই জেনেলিয়া ও রীতেশের তাঁদের সন্তানদের দেওয়া সংস্কার। এর আগে, ২০১৬ সালে ‘ইয়ারোঁ কি বারাত’-এর উদ্বোধনের সময় রীতেশ সন্তান পালন নিয়ে বলেছিলেন, “ওরা জীবনে কী হতে চায়, তা সম্পূর্ণ ওদের ওপর নির্ভর করে। এটা ওদের পছন্দ। বাবা-মা হিসেবে আমাদের এটা ঠিক করে দেওয়া উচিত নয় যে আমাদের সন্তানরা কী হবে। আমি চাই আমার সন্তানেরা তাদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করুক।” ‘রাজা শিবাজী’ ছবিটি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। জ্যোতি দেশপান্ডে এবং জেনেলিয়া দেশমুখের দ্বারা সমর্থিত, ছবিটিতে সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, শচীন খেদেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী এবং আমোলে গুপ্তা’সহ একাধিক মাস্টারব্লাস্ট তারকা কাস্ট রয়েছে। রাজা শিবাজী আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক