জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে ঘোরা, আলোর রোশনাই চাক্ষুস করা  আর প্রতিমা দর্শন। কিন্তু যদি মা দুর্গার দর্শন পেতে আপনাকে চেপে বসতে হয় নৌকায়? শুনতে অবাক লাগলেও, চলতি বছর দুর্গাপুজোয় এমনই অভিনব আয়োজন করেছেন অসমের গুয়াহাটির পুজো উদ্যোক্তারা। এখানে তৈরি হয়েছে ভাসমান দুর্গাপুজোর মণ্ডপ, যেখানে জলপথ পেরিয়ে পৌঁছতে হবে দেবী দুর্গার কাছে। অভিনব এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। 

কোথায় রয়েছে এই ভাসমান দুর্গাপুজোর মণ্ডপ?

গুয়াহাটির বিষ্ণুপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে তৈরি হয়েছে এই বিশেষ মণ্ডপ। এখানকার মূল ভাবনা ‘নাগলোক’ পুরাণে বর্ণিত সাপেদের রহস্যময় রাজ্য। মণ্ডপের সাজসজ্জা থেকে শুরু করে সামগ্রিক পরিবেশ, সবকিছুতেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এক কল্পনার জগৎ। তবে এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ মণ্ডপের থিম নয়, বরং সেখানে পৌঁছনোর অভিনব পদ্ধতি। সাধারণত পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে হেঁটেই পৌঁছান দর্শনার্থীরা। কিন্তু গুয়াহাটির এই মণ্ডপে দর্শনার্থীদের নৌকায় চেপে জল পেরিয়ে দেবী দুর্গার কাছে যেতে হচ্ছে। ফলে প্রতিমা দর্শনের অভিজ্ঞতা হয়ে উঠছে একেবারেই অন্য রকম। 

কীভাবে দেখবেন এই মণ্ডপ?

এই মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বিনামূল্যে। তবে ভিড় এড়িয়ে দ্রুত দর্শনের জন্য ১৯৯ টাকার ভিআইপি প্রবেশের ব্যবস্থার কথাও জানানো হয়েছে। অনলাইনে বুকিংয়ের জন্য বুকমাইশো ব্যবহার করা যেতে পারে। যাওয়ার আগে টিকিটের প্রাপ্যতা, প্রবেশের নিয়ম এবং নৌকায় ওঠার শর্ত সম্পর্কে সংশ্লিষ্ট আয়োজকদের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া ভালো।

কিভাবে যাবেন?

পুজোর ছুটিতে অসম ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে গুয়াহাটির এই ভাসমান মণ্ডপকে ভ্রমণসূচিতে রাখতে পারেন। শহরে পৌঁছনোর জন্য বিমান ও রেল দু’টি পথই রয়েছে। গুয়াহাটি শহরের অন্যান্য দর্শনীয় স্থান ঘোরার পাশাপাশি দুর্গাপুজোর এই অভিনব আয়োজন দেখতে পারেন। তবে উৎসবের দিনগুলিতে যানজট এবং মণ্ডপ সংলগ্ন ভিড়ের কথা মাথায় রেখে যাতায়াতের পরিকল্পনা করা প্রয়োজন। বিশেষ করে অষ্টমী ও নবমীর সন্ধ্যায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আগে থেকেই সময় ঠিক করে বেরোনো ভাল। নৌকায় ওঠার ক্ষেত্রে আয়োজকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলাও জরুরি। তাই এই পুজোয় চেনা মণ্ডপের বাইরে অন্য রকম অভিজ্ঞতা খুঁজলে অসমের গুয়াহাটি রাখতে পারেন ভ্রমণের তালিকায়।

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪