ঢাকায় ফেরদৌসের বাড়ির একদিনের অতিথি ঋতুপর্ণা, জমিয়ে চলল দুই বন্ধুর আড্ডা

এরপর তাঁরা জুটি বেঁধে কলকাতায় প্রায় ৩০টি সিনেমা করেন। প্রসেনজিতের পর ফেরদৌসের সঙ্গে তিনি সর্বোচ্চ জুটি বাঁধেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এককালে দুজনের জুটি বেশ পছন্দের ছিল দর্শকের। একসঙ্গে অনেকগুলো সিনেমাও উপহার দিয়েছেন তাঁরা। এপার-ওপার দুই বাংলাতেই সমান জনপ্রিয় তাঁরা। কলকাতার অভিনেত্রী হলেও তাঁদের দারুণ বন্ডিং। যেটি এই বয়সে এসেও একইরকম রয়েছে। হ্যাঁ, কথা হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের সুপারস্টার ফেরদৌসকে নিয়ে। এককালে দুজন জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছে। যে কর ক্ষেত্রে সফল। সম্প্রতি ঢাকায় গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং সেখানে গিয়ে পুরোনো বন্ধু অর্থাৎ ফেরদৌসের ডিওএইচএসের বাড়িতে উঠলেন। সেখানে একদিনের অতিথি ছিলেন অভিনেত্রী। হঠাৎই ঢাকায় আশার কারণ, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠান।

সেখানেই বিশেষ অতিথি ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানের পর সেখান থেকেই ফেরদৌসের সঙ্গে তাঁর বাড়িতে গেলেন অভিনেত্রী। ফেরদৌসের কথায়, অনেক দিন পর ঋতু ঢাকায় আসছে, তাই বাইরে কোথাও নয়। এক দিনের জন্য তাঁর বাড়ির অতিথি হিসেবে আমন্ত্রন জানালে। সঙ্গে দুই বন্ধুর বহুদিন পর আড্ডাও জমে উঠল। ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্রের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে ফেরদৌসের। এরপর ঢাকা ও কলকাতায় সমানতালে কাজ করেন তিনি।

কাজের সূত্রে ঋতুপর্ণার সঙ্গে চমৎকার বন্ধুত্ব তৈরি হয়। ফেরদৌস ও ঋতুপর্ণা প্রথম অভিনয় করেন ‘ওস্তাদ’ নামের একটি টলিউড চলচ্চিত্রে। এরপর তাঁরা জুটি বেঁধে কলকাতায় প্রায় ৩০টি সিনেমা করেন। প্রসেনজিতের পর ফেরদৌসের সঙ্গে তিনি সর্বোচ্চ জুটি বাঁধেন। ‘ওস্তাদ’ ছাড়া ফেরদৌস–ঋতুপর্ণা জুটির অন্যতম ছবিগুলি হল, ‘আমাদের সংসার’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘অকৃতজ্ঞ’, ‘সাগর কিনারে’, ‘ভালো মেয়ে মন্দ মেয়ে’, ‘ঝরা হাওয়া’, ‘আকর্ষণ’, ‘বউমা জিন্দাবাদ’, ‘প্রতিহিংসা’, ‘ক্যামব্যাক’, ‘খাঁচা’, ‘ফুল আর পাথর’, ‘জনম জনমের সাথী’ ও ‘আরও একবার’। এছাড়াও ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ চলচ্চিত্রেও অভিনয় করেন ঋতুপর্ণা। এ মূহূর্তে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করছেন তাঁরা, একটি ‘জ্যাম’, অন্যটি ‘গাংচিল’।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের