‘দাবাড়ু’ হতে টলিউডে আসছে এক খুদে, মা ও কোচের ভূমিকায় ঋতুপর্ণা-কৌশিক

তবে শিশুটির মা বা কোচের চরিত্রে কাকে দেখা যাবে তার ইঙ্গিত মিললেও মূল চরিত্রে অর্থাৎ শিশুটির চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন পরে বাংলাতে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন টলিউডের আইকনিক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার এক সন্তান ও মায়ের গল্প ঘিরেই হবে সিনেমার গল্প। দেব-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ‘কাছের মানুষ’ -এর সাফল্যের পর আবারও একটি ভিন্ন ধর্মের নতুন ছবি নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। তবে এবার আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার নয়, হাত মেলালেন শিবপ্রসাদ-নন্দিতা জুটির সঙ্গে।উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। গল্পের কেন্দ্রে থাকবে এক শিশু ও দাবা, পাশে থাকবেন তাঁর মা। ছবির নামও হবে ‘দাবাড়ু’।

এই ছবিতেই মুখ্য চরিত্র শিশুটির মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অন্যদিকে শিশুটির কোচের ভূমিকায় থাকতে পারেন কৌশিক সেন। ‘বেলাশুরু’ ছবির পর আবারও উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে হাত মেলাবেন তিনি। তবে শিশুটির মা বা কোচের চরিত্রে কাকে দেখা যাবে তার ইঙ্গিত মিললেও মূল চরিত্রে অর্থাৎ শিশুটির চরিত্রে কে অভিনয় করবেন তা জানা যায়নি। তবে তার দাদুর চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই জানা গিয়েছে। আগামী জুলাই থেকেই ছবির শুটিং শুরু হবে। ছবির বিষয়ে ঋতুপর্ণা বলছেন, ‘ছবি নিয়ে কথা হয়ে গিয়েছে পরিচালকের সঙ্গে, কিন্তু এখনও চুক্তি সই করিনি।’

অন্যদিকে কৌশিক সেনও জানান ‘আমাকে পরিচালক এই ছবি এবং চরিত্রের বিষয়ে জানিয়েছেন। কিন্তু চিত্রনাট্য নিয়ে আলোচনা করা হয়নি এখনও।’ প্রসঙ্গত সদ্যই মুক্তি পেয়েছে কৌশিক সেন অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দাপুটে অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান। যারা দুই অর্ধাঙ্গিনীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে এক ব্যক্তির প্রাক্তন এবং বর্তমান স্ত্রীদের গল্প তুলে ধরা হয়েছে, জীবনে সম্পর্কের নানা দিক, নানা শেড আছে তুলে ধরেছেন পরিচালক। ছবিটি ইতিমধ্যেই দারুণ প্রশংসা পেয়েছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?