চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভালো থাকিস বন্ধু, অভিষেকের মৃত্যু নিয়ে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে রীতিমত বাকরুদ্ধ সকলে। সকালে তাঁর মৃত্যুর খবরে স্তম্ভিত হন আর সকলের মতই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মাত্র ৫৭ বছর বয়সে অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে স্তম্ভিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছিলেন ” অভিষেকের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।” বরং প্রয়াত অভিনেতার বিয়ের স্মৃতি ভাগ করে নিয়েছেন। বিয়েতে দেদার মজা করেছিলেন বরকর্তা হয়ে গিয়েছিলেন। সেই সব স্মৃতিই এদিন ভিড় করে এসেছিল তাঁর কাছে। সহকর্মীর প্রয়াণে শোকস্তব্ধ  ‘ইন্ডাস্ট্রি’ নীরবতা ভাঙলেন বন্ধুর মৃত্যুর পর। স্তব্ধতা ভাঙলেন সুপারস্টার। এদিন ১৬ ঘন্টা পর টুইট করে প্রসেনজিৎ লেখেন ” বিশ্বাস হচ্ছে না অভিষেক নেই। কী বলব, কী লিখব , ভাষা হারিয়েছি। তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।’ 

প্রতিক্রিয়া জানিয়েছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্তও। অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, ”একটা সময় যখন বাংলা সিনেমার খরা চলছিল তখন যে কজন ইন্ডাস্ট্রি ধরে রেখছিল তাঁদের মধ্যে অভিষেক একজন। আমার জীবনের অনেক শ্রেষ্ঠ ছবিই ওঁর সঙ্গে করা। আমার দ্বিতীয় হিট ছবি ‘সুজন সখী’ সেই ছবিতে আমার বিপরীতে ছিল অভিষেক। আমরা বহু জায়গায় পরবর্তীতে শো করতে গিয়ে সেই গান দর্শকদের শুনিয়েছি। সুজন সখী’র প্রতিটি গান ভীষণ হিট ছিল। এরপরও আমরা একসঙ্গে ‘শাঁখা সিঁদুরের দিব্যি’, ‘লাঠি’, ‘জয়ী’, ইত্যাদি সুপারহিট ছবিতে কাজ করেছি। 

আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঋতুদার পরিচালনায় ‘দহন’। ওই ছবি আমাকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। ওই ছবিতে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিল মিঠু। আউটডোরে ভীষণ মজা করত, সবাইকে খাওয়াতে খুব ভালবাসত। কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমে এসেছিল। কি জানি ও হয়ত মনের মধ্যে অনেক  ক্ষোভ, আক্ষেপ চেপে রেখেছিল। ইদানিং টেলিভিশনে ওকে দেখতে পেতাম। দেখে মনে হত ওঁর শরীর হয়তো ভালো নেই। নিজেকে নিয়ে একেবারে ভাবছে না। কিন্তু তারপরেও মিঠুর সঙ্গে আমার কোনও যোগাযোগ করা হয়ে ওঠেনি। ও আজ চলে গেল যেখানে গেল সেখানে যেন শান্তিতে থাকে।”

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ