এবার গোয়েন্দা চরিত্র নিয়ে ঋত্বিক আসছেন ওয়েবে

গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী সিরিজ 'গোরা'তে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার গোয়েন্দা চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী সিরিজ ‘গোরা’তে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এর আগে প্রতীম ডি গুপ্তার ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য’ ছবিতে দেখা গিয়েছিল ঋত্বিককে। তবে সেখানে পুরোদস্তুর একজন গোয়েন্দার চরিত্রে দেখা যায়নি তাঁকে। এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক। তবে এবার পুরোপুরি একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন তিনি। এক সিরিয়াল কিলিং-র গল্প নিয়েই এগোবে সিরিজের গল্প। যে সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধান করবেন ঋত্বিক।

গোয়েন্দা মশাইয়ের একজন সহকারী থাকবেন না তা কখনও হয়? এই সিরিজে ‘গোরা’র সহকারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহত্র মুখোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেল এই সিরিজের পোস্টার। আগামী জানুয়ারিতেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি। জানা যাচ্ছে, গোরা সিরিজে নাকি ঋত্বিকের লুক হবে বেশ চমকপ্রদ। তিনি ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন ইশা সাহা, অনুরাধা রায় প্রমুখ। 

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো