‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

এবার সেই টিভি তারকাদের সঙ্গে চলচ্চিত্র তারকাদের তুলনা টানলেন রোহিত রায়। পাশাপাশি টেলিভশন মাধ্যমকে 'আবর্জনার স্তূপ' বলে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা সময়ে খারাপ শুটিং সেট, কাজের অস্বাস্থ্যকর পরিবেশ, বকেয়া না মেটানোর দাবি তুলে সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ জানিয়ে থাকেন ছোট পর্দার তারকারা। প্রযোজকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এবার সেই টিভি তারকাদের সঙ্গে চলচ্চিত্র তারকাদের তুলনা টানলেন রোহিত রায়। পাশাপাশি টেলিভশন মাধ্যমকে ‘আবর্জনার স্তূপ’ বলে কটাক্ষ করলেন বলিউড অভিনেতা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘টেলিভিশন ইন্ডাস্ট্রি’ নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেতা। সেখানেই তিনি জানান, ‘আমার কর্মজীবনের উল্লেখযোগ্য অংশ টেলিভিশনেই কেটেছে। কিন্তু আমি মনে করি, চলচ্চিত্র তারকাদের মধ্যে যে শৈলী ও আভিজাত্য় রয়েছে, তা টেলিভশন তারকাদের মধ্যে নেই। আপনি কোনও চলচ্চিত্র অভিনেতার জনসমক্ষে উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন যে, তিনি কী ভঙ্গিতে কথা বলছেন। তাঁর হাঁটাচলার মধ্যেই বিশেষ ধরণের আভিজাত্য ধরা পড়বে। তবে হ্যাঁ, চলচ্চিত্র তারকারা সকলেই ভাব নেয়। কিন্তু তাঁদের সেই ভাবটা হয় মার্জিত, মর্যাদাপূর্ণ, স্টাইলিশ, কুল। কিন্তু টিভি অভিনেতাদের আচরণ পরখ করে দেখবেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। তাঁরা পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই একটু বাড়তি ভাব দেখাতে শুরু করে দেন। মানে কী না কী, কত বড় মাপের তারকা তাঁরা। এমন নয় যে, চলচ্চিত্র তারকারা খোলামেলা পোশাক পরেন না, তবে এর একটি নির্দিষ্ট শৈলী রয়েছে। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বা টিভি তারকা তাঁদের বাহ্যিক রূপ দেখিয়েই মনোযোগ আকর্ষণ করতে চান, সেই ভাবেই তাঁরা সম্মান অর্জন করতে চায়। কিন্তু তা করতে গিয়ে আরও হাসির পাত্রে পরিণত হন তাঁরা।’

টেলিভিশনে বহু বছর কাজ করার সুবাদে রোহিত আরও বলেন যে, ‘জনসমক্ষে আমি নিজেকে কীভাবে উপস্থাপন করব, সে বিষয়ে আমি সর্বদা সচেতন। পাপারাজ্জি আছে জেনে আপনি হৈচৈ করতে বা বোকার মতো মন্তব্য করতে পারেন না।’ কাজের দিক থেকে, রোহিত সম্প্রতি নেটফ্লিক্সের ‘চুম্বক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের