তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে নিরাপত্তার নামে তল্লাশি নিয়ে গুরুতর অভিযোগ উঠল হাওড়ার সাঁকরাইলে। প্রাথমিক শিক্ষিকাদের একাংশের দাবি, পরীক্ষায় বসার আগে তাঁদের এমনভাবে তল্লাশি করা হয় যেখানে অন্তর্বাস খুলতে বাধ্য করার পাশাপাশি শরীরের গোপন অংশেও হাত দেওয়ার অভিযোগ রয়েছে। তল্লাশির সময় ভিডিয়োগ্রাফি করা হচ্ছিল বলেও অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

ঘটনাটি ঘটেছে ৮ সেপ্টেম্বর সাঁকরাইল গার্লস স্কুলে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার, যখন ওই কেন্দ্রে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষার শেষ দিন ছিল। হাওড়ার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার কেন্দ্র পড়েছিল সাঁকরাইল গার্লস স্কুলে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে নিয়ম মেনে পুরুষ ও মহিলা পরীক্ষার্থীদের আলাদা জায়গায় তল্লাশির ব্যবস্থা করা হয়েছিল। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি এজেন্সিকে, যাকে নিয়োগ করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা কাউন্সিল। অভিযোগ, নির্ধারিত নিরাপত্তা পরীক্ষার সীমা ছাড়িয়ে গিয়ে শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণ করা হয়। কয়েকজনের দাবি, তল্লাশির সময় তাঁদের অন্তর্বাস খুলতে বলা হয় এবং গোপনাঙ্গেও হাত দেওয়া হয়। এমনকি সেই প্রক্রিয়া ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

আজ শনিবার শেষ পরীক্ষা হয়ে যাওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষিকাদের একাংশ। এরপরই এক শিক্ষিকা সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ জানান। তবে পুলিশের দাবি, পুরুষ ও মহিলা পরীক্ষার্থীদের জন্য পৃথক জায়গায় যথাক্রমে পুরুষ ও মহিলা কর্মীদের দিয়েই তল্লাশির ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। ঘটনা নিয়ে সাঁকরাইল গার্লস স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। সংশ্লিষ্ট এজেন্সির তরফেও এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, হাওড়া জেলা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপকুমার সাহা জানিয়েছেন, কাউন্সিলরের কাছে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তার দাবি, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

এশিয়ান গেমসের দলে জায়গা না পেয়ে আত্মহত্যার হুমকি তরুণ ভারতীয় অ্যাথলেটের

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা