নেটফ্লিক্সে রেকর্ড গড়ল ‘RRR’

সারা বিশ্বে ৪৫ মিলিয়ন ঘন্টা স্ট্রিমিং হয়েছে RRR। যা ভারতীয় ছবির জন্য এক গর্বের বিষয়। নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে এদিন টুইট করে জানানো হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এস এস রাজামৌলীর ‘আরআরআর’ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। সারা বিশ্বের মানুষ এই দক্ষিণী এই ছবি দেখে রীতিমত মোহিত আর তাই ভারতীয় ছবির জগতে এই মুহুর্তে এই ছবিকেই ট্রেন্ডিং বলা যায়। নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে এদিন টুইট করে জানানো হয়েছে সারা বিশ্বে ৪৫ মিলিয়ন ঘন্টা স্ট্রিমিং হয়েছে। যা ভারতীয় ছবির জন্য এক গর্বের বিষয়।

 

নেটফ্লিক্সের ওই টুইটে ক্যাপশনে লেখা হয়েছে,“RRR এইমুহূর্তে সারা বিশ্বে Netflix-এ সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবি। সব জায়গায় ভক্তদের সবচেয়ে বড় শুভেচ্ছা পাঠানো হচ্ছে!”  আরও লেখা হয়েছে। ”এই ছবি সবার উপরে অবস্থান করছে!! বিশ্বব্যাপী Netflix-এ ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র। সারা বিশ্ব জুড়ে ৪৫ মিলিয়ন ঘন্টার জন্য দেখা হয়েছে!” জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত এই ছবি ২০ মে থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হয়েছে । যদিও এর স্ট্রিমিং ২ জুন থেকে হওয়ার কথা ছিল কিন্তু আর আর আর-এর চাহিদা দর্শকের মনে যেভাবে বেড়েছিল তার জন্যই ১২ দিন আগে স্ট্রিমিং শুরু করা হয় নেটফ্লিক্সে এই ছবির। 

১৯২০ সালের প্রেক্ষাপটে এই ছবি তৈরি হয়েছে। ছবিটি মূলত কোমরাম ভীম ও আল্লুরি সীতারামরাজুর উপর তৈরি হয়েছে। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানের উপর আলোকপাত করেই ছবিটি বানানো হয়েছে। জুনিয়র এনটিআর ও রামচরণ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন, অজয় দেবগণ, আলিয়া ভাট, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস এবং এডওয়ার্ড সোনেনব্লিক প্রমুখ। 

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর