‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘গাঙ্গু’র ব্যবসাকে টপকে গেল আরআরআর

বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' বা সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র সাফল্যকে প্রতিযোগিতায় হারিয়ে দিল এই ছবি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এস এস রাজামৌলীর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘আরআরআর’ বক্সঅফিসে সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্তে এই ছবির ব্যবসা নজরে পড়ার মত। বলে রাখা ভালো বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং সঞ্জয় লীলা বনশালি পরিচালিত আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সাফল্যকে প্রতিযোগিতায় হারিয়ে দিল এই ছবি। এই ছবিগুলিও বক্সঅফিসে দারুণ সাফল্য অর্জন করেছে। এবং ১০০ কোটির ঘরেও প্রবেশ করেছে, কোনওটি আবার প্রবেশ করেছে ২০০ কোটির ঘরে কিন্তু সেক্ষেত্রে সময় লেগেছিল ৮ দিন ও আরেকটি ছবির জন্য ১৩ দিন। কিন্তু সেই যাত্রাপথ অতি দ্রুত সম্পূর্ণ করেছে রাজামৌলীর ছবি। 

এর পাশাপাশি আরও যা না বললেই নয় তা হল দক্ষিণী ছবির জগতে ‘বাহুবলী’, ‘বাহুবলী-২’, ‘পুষ্পাঃ দ্য রাইজ’-র পর হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবিগুলির মধ্যে বিশেষ জায়গা তৈরি করে নিল ‘আরআরআর’। যা সবথেকে দ্রুত ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। বাহুবলীর সাফল্যের পর আবারও নিজের নতুন ছবির সাফল্যের মাধ্যমে প্রমাণ করলেন ভারতীয় পরিচালকদের মধ্যে তাঁর হাতযশ। বানিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ‘আরআরআর’র বাণিজ্য নিয়ে মত পেশ করেছেন এবং টুইট করে তা জানিয়েছেন। দুই তেলেগু স্বাধীনতা সংগ্রামীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ছবিতে জুনিয়র এনটিআর, রামচরণ, অজয় দেবগণ, আলিয়া ভাট প্রমুখ রয়েছেন।  

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান