২০ মে অনলাইন প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ‘আরআরআর’

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডকে রীতিমতন টেক্কা দিচ্ছে এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির ছবিগুলি।পুষ্পা রিলিজের পর থেকেই সর্বত্র দক্ষিণী ছবির জয়জয়কার। একে একে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘ট্রিপল আর’ এর জয়ের পরে দেশ জুড়ে এখন শুধুই দক্ষিণী ছবির রব উঠেছে। ইতিমধ্যেই হাজার কোটি টাকা ব্যবসা করে ফেলেছে কেজিএফ 2। এবার আরো একটি ধামাকাদার খবরে নেটপাড়া বুঁদ।

সম্প্রতি, দক্ষিণী ছবি ‘আরআরআর’ ও বক্সঅফিসে ব্লকবাস্টার হয়েছে। এমনকী এই ছবি শুধু দেশ নয়, বিশ্বজুড়েও ব্যপক উত্তেজনা সৃষ্টি করেছিল। এনটিআর জুনিয়র এবং রামচরণ অভিনীত সেই যুদ্ধের ছবি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করেছে। তেলেগু ভাষায় এই ছবিটি নির্মাণ করা হলেও একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি, বক্স অফিসে এক্কেবারে দাপিয়ে বেরিয়েছে এসএস রাজামৌলির ছবিটি। যার আয়ও ১০০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবুও এখনও যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে উঠতে পারেননি তাঁদের জন্য এবার সুখবর। ওটিটি মঞ্চে শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘আরআরআর’।

এবার ঘরে বসে উপভোগ করুন এই ছবি। জানা গিয়েছে, আগামী ২০ মে ২০২২, নেটফ্লিক্স এবং জি ফাইভে দুই ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে এস এস রাজামৌলির এই ছবি। ‘আরআরআর’ শ্যুটিং শেষ হয়েছিল অনেক আগেই। তবে করোনা অতিমারির কারণে একাধিকবার ছবির মুক্তি বাধা পেয়েছিল। শেষমেশ গত ২৫ মার্চ ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আরআরআর’।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের