অনির্বাণের পরিচালনার প্রশংসায় রুদ্রনীল ঘোষ

গেইলপুরের প্রেমে পড়েছেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্যও। আর কেনই বা পড়বেন না? তাঁর প্রথম ওয়েবে পরিচালনা। এ ছবি তো তাঁর ভীষণভাবে কাছের। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কালের কোলে কপাল ফেরে কেউ রাজা কেউ রাজার বাপ।’ এই সংলাপ দিয়েই শুরু হচ্ছে মন্দারের ট্রেলার। যা প্রথম থেকেই মানুষের মন জিতে নিয়েছিল। অনির্বাণ ভক্তদের কাছে এ যেন সোনায় সোহাগা। একদিকে তাঁর পরিচালনা অন্যদিকে একই সিরিজে তাঁকে একটি চরিত্রে অভিনেতা হিসাবে পাওয়া। এ তো উপরি পাওনার থেকে কোনও অংশে কম নয়। এবার দর্শকদের পাশাপাশি গেইলপুরের প্রেমে পড়েছেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্যও। আর কেনই বা পড়বেন না? তাঁর প্রথম ওয়েবে পরিচালনা। এ ছবি তো তাঁর ভীষণভাবে কাছের। 

সম্প্রতি হইচইয়ের অফিসিয়াল ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গেইলপুরের ভাষায় একটি রিল ভিডিয়ো বানিয়েছেন অনির্বাণ। যা  রীতিমত পছন্দের শীর্ষে দর্শকদের। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে গেইল পুরের ভাষায় কথা বলছেন অনির্বাণ। বোঝাই যাচ্ছে গেইলপুরের হ্যাংওভার কাটিয়ে বেরোতে পারেননি অনির্বাণ। শুধু তাই নয় সেই অঞ্চলের প্রেমে তিনি যে এক্কেবারে বুঁদ হয়ে রয়েছেন তা তাঁর নানা প্রমোশনাল ভিডিয়ো থেকেই বোঝা যাচ্ছে।

সিরিজের ট্রেলার মুক্তির পরেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। এরপর একে একে ইন্ডাস্ট্রির প্রায় সকলেই তাঁর ওয়েবে প্রথম পরিচালনা দেখে মুগ্ধ। মন্দারের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছিল তারকার হাট। বিশেষ অতিথি অলিভিয়া জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া।   বলেছিলেন অনির্বাণ দা ভগবান। সোমবার অনির্বাণের কাজের ভুয়সি প্রশংসা করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁর দীর্ঘ একটি ফেসবুক পোষ্টের মাধ্যমে তিনি অনির্বাণের এই পরিচালনার প্রশংসা করেছেন। 

শেক্সপীয়রের কালজয়ী ম্যাকবেথকে আধার করে গড়ে ওঠা মন্দার ক্ষমতার লোভ, মানুষের মনের কামনা বাসনা, ভুখা মানুষের পেটের জ্বালা তুলে ধরেছে। সঙ্গে সকলের মন জয় করে নিয়েছে এই শহুরে জীবন যাত্রায় আঞ্চলিক ভাষাও। মৎস্যজীবিদের জীবনযাত্রা তাঁদের লড়াই, ক্ষমতা লাভের লোভ সব মিলিয়ে মন্দার জমজমাট। 

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

নিট প্রশ্নফাঁস নিয়ে আজ মন্ত্রিসভায় বৈঠকে বসছে কেন্দ্র-সিজেপি

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

টালিগঞ্জ স্টেশনে সিগন্যালিং সমস্যা, সকাল থেকেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি