সইফের ফ্ল্যাটে মেলেনি হামলায় ধৃত শরিফুলের আঙুলের ছাপ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইফ আলি খানের ছুরিকাঘাত মামলাটি কোনও বলিউড সিনেমার প্লোটের কম নয়। তবে জানা গিয়েছে, মুম্বাই পুলিশের চার্জশিটে প্রকাশ পেয়েছে যে সাইফের বান্দ্রার ফ্ল্যাটের ভিতরে পাওয়া আঙুলের ছাপগুলি মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার হওয়া শরিফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে মেলে না।

সূত্রের খবর, সাইফ আলি খানের বাড়ি থেকে প্রায় ২০টি মতো নমুনা রাজ্য সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়েছিল। সেইগুলির মধ্যে ১৯টিই শরিফুলের সঙ্গে মেলেনি। যে আঙুলের ছাপটি অভিযুক্তের সঙ্গে মিলে যায়, সেটি বাড়ির ৮ তলা থেকে সংগ্রহ করা হয়েছিল।

পুলিশের চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, বেড রুম, বাথরুম এবং আলমারির দরজা থেকে উদ্ধার করা আঙুলের ছাপগুলি শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে মেলেনি।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তারা বলেছেন, আঙুলের ছাপ মেলানো কোনও নির্ভুল প্রমাণ নয়। কোনও জিনিসে যদি একাধিক মানুষ স্পর্শ করে তাতে অপরাধীর আঙুলের ছাপ শনাক্ত করা সম্ভাবনা প্রতি হাজার জনের মধ্যে একজন হয় যায়।

গত সপ্তাহে, মুম্বাই পুলিশ সাইফ আলি খানকে ছুরিকাঘাতের মামলায় হাজার পৃষ্ঠার একটি চার্জশিট দাখিল করে। যাতে আঙুলের ছাপ, মুখের আকৃতি এবং অন্যান্য ফরেনসিক রিপোর্ট জমা দেওয়া ছিল। সেই চার্জশিটে শরিফুলকে বাংলাদেশি নাগরিক বলেও নিশ্চিত করা হয়েছে।

উল্লেখিত, চলতি বছরের জানুয়ারি মাসের এক মধ্যরাতে বান্দ্রার বাসভবনে সাইফের উপর হামলা চালানো হয়। জানা গিয়েছিল, এটি একটি ডাকাতির চেষ্টা ছিল এবং অভিযুক্ত ব্যক্তি জানতেও পারেনি যে সে অভিনেতার বাড়িতে ঢুকেছে।

জানা গিয়েছিল, শরিফুল সাইফ ও কারিনা কপূর খানের ছোট ছেলে জেহকে আটক করে রেখেছিল। সাইফ যখন তাকে রক্ষা করার চেষ্টা করে এবং শরিফুলকে আটকে রাখার চেষ্টা করে, তখন অভিনেতাকে পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

শরিফুল সেই মুহূর্তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন