সইফ-প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ এর টিজার দেখে তীব্র নিন্দা ‘সীতা’ দীপিকা ও মুকেশ খান্নার

শুধুমাত্র 100 কোটি বা 1000 কোটি টাকা খরচ করে বা বিশেষ প্রভাব দিয়ে আপনি রামায়ণ বা মহাভারত তৈরি করতে পারবেন না কারণ এই ধরনের চলচ্চিত্রগুলি চরিত্রায়ন, অভিনয়, চেহারা, সংলাপ সবকিছুর উপর নির্ভরশীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত দক্ষিণী সুপারস্টার প্রভাস, বলিউড ছোটে নবাব এবং বলি ডিভা কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ এর টিজার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। আর তা প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সৌজন্যে, ছবিতে রাবণের ভূমিকায় থাকা সইফ আলি খানের বিকট সাজ এবং এই ছবির দুর্বল ভিএফএক্স। যা দেখে নেটিজেনরা রীতিমতো একাধিক হাস্যকর মেমেস তৈরি করে ফেলেছেন। এমনকি সইফের চেহারার সঙ্গে তাঁরা তুর্কি অত্যাচারী সম্রাট আলাউদ্দিন খিলজির মিল খুঁজে বের করেছেন। এদিকে বিজেপির একাধিক নেতা এবং নেত্রীরা প্রাচীন মহাকাব্য রামায়ণের ভুল বর্ণনার জন্যে এই ছবির নির্মাতাকে তীব্র নিন্দা করেছেন এবং আইনি প্রতিবাদের দাবি তুলেছেন। এবার এই ছবির টিজার দেখে মুখ খুললেন অভিনেত্রী দীপিকা চিখলিয়া। যিনি বহু পুরোতন ধারাবাহিক রামায়ণের আইকনিক চরিত্র সীতার ভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাই তো প্রায় চার দশক পরেও তিনি দর্শকদের মনে বাস করছেন। ‘আদিপুরুষ’ মুলত হিন্দি পৌরাণিক মহাকাব্য রামায়ণ থেকেই সংগৃহীত হয়ে নির্মিত হয়েছে। এই ছবি পরিচালনা করছেন ওম রাউত।

গত সপ্তাহে অযোধ্যায় একটি জমকালো ইভেন্টে এই ছবির টিজার লঞ্চ হয়েছে। আর টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে রীতিমতো। আদিপুরুষের টিজার সম্পর্কে দীপিকা বলেছেন, “একটি চলচ্চিত্রের চরিত্র অবশ্যই দর্শকদের কাছে আকর্ষণীয় হবে। রাবণের চরিত্রটি শ্রীলঙ্কার, কিন্তু তাঁকে কখনই মুঘলদের মতো দেখতে হবে না। মাত্র 30 সেকেন্ডের টিজারে আমি অনেক কিছুই বুঝতে পারিনি। আমি একমত যে সময় পরিবর্তিত হয়েছে এবং ভিএফএক্স একটি অপরিহার্য অংশ কিন্তু যতক্ষণ না মানুষের অনুভূতিতে আঘাত না হয়। তবে এটি শুধুমাত্র একটি টিজার, হতে পারে এটি ছবির প্রতি কোনও সুবিচার নাও পেতে পারে। যদি আমি নিজেকে অরবিন্দ ত্রিবেদীর সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করি তবে আমারও টিজারটি ভাল লাগে নি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে প্রত্যেক অভিনেতারই ছবিতে নিজেদের চরিত্র ফুটিয়ে তোলার স্বাধীনতা আছে।”

এদিকে পরিচালক ওম রাউতও এই সমালোচনার জবাব দিয়েছেন এবং তিনি পিটিআই-কে বলেছেন, “আমি হতাশ হয়েছি কিন্তু অবাক হইনি। কারণ ছবিটি প্রেক্ষাগৃহের জন্যই তৈরি করা হয়েছে। আপনি এটিকে কিছুতেই মোবাইল ফোনে নামিয়ে আনতে পারবেন না।” এদিকে ‘আদিপুরুষ’ এর টিজার দেখে অভিনেতা মুকেশ খান্নাও হতাশ হয়ে জানিয়েছেন, ভগবান রাম বা হনুমান জি হোক তাদের কেউই কখনও গোঁফ রাখেননি। লোকেদের মনে ঈশ্বরের একধরনের চিত্র রয়েছে, যাকে নষ্ট করা উচিত নয়। শুধুমাত্র 100 কোটি বা 1000 কোটি টাকা খরচ করে বা বিশেষ প্রভাব দিয়ে আপনি রামায়ণ বা মহাভারত তৈরি করতে পারবেন না কারণ এই ধরনের চলচ্চিত্রগুলি চরিত্রায়ন, অভিনয়, চেহারা, সংলাপ সবকিছুর উপর নির্ভরশীল।

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা