নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি:   একটা সাধারণ পারিবারিক বচসা যে এতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা যেন কল্পনাও করতে পারেনি কেউ। নিজের পছন্দের নাচের ক্লাসে যাওয়ার জন্য রান্না করতে অস্বীকার করেছিলেন  এক মহিলা। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে মদ্যপ অবস্থায় তাঁকে মারধর করেন স্বামী। অত্যাচারের পরিমাণ এততাই ভয়াবহ ছিল যে হাসপাতালে ভর্তি করেও প্রাণে বাঁচানো যায়নি মহিলাকে।  

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। আহত অবস্থায়  হাসপাতালে মৃত্যু হয় ৩৮ বছরের ওই মহিলার। মৃত মহিলার নাম যামিনী কৃষ্ণ লাল যাদব। তাঁর স্বামী ৪১ বছরের কৃষ্ণ লাল যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। দম্পতির দুই সন্তান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে নিজের এবং সন্তানদের জন্য খাবার তৈরি করতে বলেন কৃষ্ণ লাল। কিন্তু সেই সময় যামিনী তাঁদের আবাসনের মধ্যেই একটি নাচের ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি রান্না  করবেন না বলতেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় মদ্যপ ছিলেন কৃষ্ণ লাল। বচসা ক্রমশ  বাড়তে থাকে।   তারপর এক পর্যায়ে পাষণ্ড স্বামী  স্ত্রীর গলা ও পেটে আঘাত করেন বলে অভিযোগ।   দুই সন্তানের সামনেই সমস্ত ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

আরও পড়ুন: খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা 

আঘাতের পর যামিনী প্রচণ্ড ঘাড় ও পেটে ব্যথার কথা জানান। স্বামীকে ওষুধ আনতেও বলেন তিনি। দোকান বন্ধ থাকায় খালি হাতেই ফিরে আসেন কৃষ্ণ লাল। এরপর যামিনীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে।  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রথমে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যামিনীর ঘাড়ের হাড় ভাঙা এবং অন্ত্রে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্টে গলা টিপে ধরারও ইঙ্গিত মেলে। এরপরই তদন্তের মোড় ঘুরে যায় এবং স্বামী কৃষ্ণ লালকে গ্রেফতার করে পুলিশ।

 

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের