চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়ির গণেশ বিসর্জনে ঢোলের তালে উদ্দাম নাচ সলমনের, ‘দাবাং’ মেজাজে সোনাক্ষীও

নিজস্ব প্রতিনিধি: সলমান খান, ধর্মে মুসলিম হলেও হিন্দুদের উৎসবেও তাঁকে আনন্দ করতে দেখা যায়। আসলে যে কোনও উৎসবই সকলের জন্যে। আনন্দ করাটাই আসল বিষয়। গত বুধবার থেকে শুরু হয়েছে গণেশ পুজো। গোটা মুম্বই মহারাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। তারকারাও জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে এই উৎসবে মেতে উঠেছেন। এ সময়ে মুম্বইয়ের বিখ্যাত গণেশ পুজোগুলিতে দেখা মেলে বলিউড তারকাদের। সেখানে ব্যতিক্রম থাকেন না বলিউডের তিন খান সলমান, শাহরুখ এবং আমির। শাহরুখ তো নিজের বাড়িতেই কয়েক বছর গণেশ পুজো করেছেন।

পাশাপাশি সলমান তাঁর বোন অর্পিতা খানের বাড়ির গণেশ পুজোতে অংশ নেন প্রতিবছর। এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই বাড়ির পুজোতে নিজের পরিবারের সঙ্গে ছোট্ট আরতির ছোট্ট মূহুর্ত ফেসবুকে জুড়েছেন অভিনেতা। এবং তা ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। যেখানে সলমান, সোহেল, আরবাজ-সহ সুপারস্টারের বাবা-মা, বোন, বোনের স্বামী সকলকে গণেশ আরতি করতে দেখা যাচ্ছে।

যা মূহুর্তেই সকল সলমান ভক্তদের মন জয় করে নিয়েছে। এদিকে গতকাল সলমান খান তার বোন অর্পিতা খানের বান্দ্রার বাড়িতে গণেশ বিসর্জনেও যোগ দিয়েছিলেন। যেটি রীতিমতো প্রাণবন্ত এক উৎসবে পরিণত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে সেই উৎসবের কয়েকটি ভিডিও। যেখানে অভিনেতাকে তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ঢোলের তালে পূর্ণ উৎসাহে নাচতে দেখা গিয়েছে। এই উদযাপনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার স্বামী অভিনেতা জহির ইকবাল, তাঁদেরকেও বিসর্জন শোভাযাত্রার সময় সলমানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে।

ইনস্টাগ্রামে আরেকটি ক্লিপে দেখা যাচ্ছে আয়ুষ শর্মা, অর্পিতা খান এবং খান-শর্মা পরিবারের অন্যান্য সদস্যরা গণপতি বাপ্পাকে আবেগঘন বিদায় জানানোর আগে আরতি করছেন। গত ২৮ আগস্ট, সলমান তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে ভক্তদের এই রীতিনীতির এক ঝলক দেখিয়েছিলেন। ক্লিপটিতে তাঁকে বোন অর্পিতার বাড়িতে তার মা সালমা খান, ভাই আরবাজ খান এবং বোন আলভিরা অগ্নিহোত্রীর সঙ্গে আরতি করতে দেখা গিয়েছিল। সলমান প্রতি বছর গণেশ চতুর্থী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপন করেন।

এদিকে, কাজের ক্ষেত্রে, সলমান বর্তমানে গালওয়ান উপত্যকার কাছে ভারতীয় ও চিনা সেনাদের সংঘর্ষের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং করছেন। ছবিতে চিত্রাঙ্গদা সিংকে দেখা যাবে, যা সালমানের সঙ্গে তার প্রথম সহযোগিতা। এতে আরও রয়েছেন জেইন শ, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজ।এটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ছবিতে, অভিনেতা কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সলমান। এছাড়াও সলমান এখন বিগ বস ১৯-এর উইকেন্ড কা ভার পর্বের শুটিং নিয়েও ব্যস্ত।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ