নাগার বাগদানের পরেই চমকপ্রদ খবর, বিখ্যাত পরিচালকের প্রেমে পড়েছেন সামান্থা

যাঁর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন উঠেছিল, তিনি হলেন রাজ নিদিমোরু। এই মুহূর্তে সিটাডেলের ভারতীয় সংস্করণেরও পরিচালক তিনি। আর ছবিতে কাজ করছেন সামান্থা ও বরুণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু জল্পনা-কল্পনার পর গত ৮ অগস্ট বাগদান সেরেছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। ২০১৭ সালে নাগা চৈতন্য ভালোবেসে বিয়ে পেয়েছিলেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু মাত্র ৪ বছর সংসার করে ২০২১ সালেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই নাগা ও শোভিতার সম্পর্কের জল্পনা চলছিল। অবশেষে ছেলে ও হবু বউমার বাগদানের ছবি শেয়ার করে তাঁদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন নাগার্জুন। যাই হোক, নাগা-শোভিতার সম্পর্কের এলেও সামান্থা সিঙ্গেল, এতদিন এটাই জানা গিয়েছিল।

কিন্তু এখন শোনা যাচ্ছে, বিখ্যাত পরিচালকের সঙ্গে ডেট করছেন সামান্থা। হ্যাঁ, নাগার বিয়ের পরেই সামান্থার নতুন সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ডেটিং করছেন সামান্থা। নাগার বিয়ের পরেই নাকি তিনি রাজের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে জানাবেন। কিন্তু এমন জল্পনা ওঠার আগেই সব শেষ। আপাতত নতুন জীবন গড়ার লক্ষে ইতি টেনেছেন সামান্থা। কাউকেই তিনি বিয়ে করছেন না এবং কারো সঙ্গেও ডেটিং করছেন না তিনি। সম্প্রতি একটি ছবি দিয়ে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ‘ফালতু গুঞ্জনকে কখনই আমি পাত্তা দিই না।’ যাঁর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন উঠেছিল, তিনি হলেন রাজ নিদিমোরু। এই মুহূর্তে সিটাডেলের ভারতীয় সংস্করণেরও পরিচালক তিনি। আর ছবিতে কাজ করছেন সামান্থা ও বরুণ।

তারা দ্য ফ্যামিলি ম্যান এবং এখন সিটাডেলে একসঙ্গে কাজ করেছেন। যদিও কেউই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি। অন্ধ্র প্রদেশের তিরুপতিতে জন্ম নেওয়া রাজ আরও পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভারতে ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেছিলেন। সামান্থাকে শীঘ্রই দেখা যাবে, সিটাডেল হানি বানি তে’।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?