প্রেমের গুঞ্জনের মধ্যেই রাজ নিদিমোরুর সঙ্গে তিরুপতিতে সামান্থা, শীঘ্রই কী বিয়ে?

শনিবার শুভম-এর মুক্তির জন্য আশীর্বাদ চাইতে তিরুপতি বালাজি মন্দিরে একসঙ্গে হাজির হয়েছিলেন রাজ এবং সামান্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছেন অনেকদিন। অথচ ভালবেসেই নাগার্জুন পুত্রকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। কিন্তু ২০২১ সালে আচমকাই জানা যায়। তাঁদের ছাদ আলাদা হয়েছে। ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কিন্তু কেন তাঁদের সম্পর্কে ছেদ ঘটল, তা জানা যায়নি। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাওয়ারফুল তারকা দম্পতি ছিলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। যদিও বর্তমানে অতীত ভুলে নতুন সংসার পেতেছেন নাগা। ধুমধাম করে শোভিতা ধুলিপালাকে বিবাহ করেছেন তিনি। আর সামান্থা সিঙ্গেল জীবন কাটাচ্ছেন। কিন্তু এতেই রয়েছে টুইস্ট! বেশ কিছুদিন ধরেই পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ডেটিং গুজব চলছে অভিনেত্রীর। ভক্তরা ভাবছেন, তবে কী সামান্থাও অতীত ভুলে নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছেন? আগামী ৯ মে মুক্তি পাবে সামান্থা রুথ প্রভু অভিনীত ‘শুভম’। এই ছবিরই পরিচালক রাজ নিদিমোরু। আর প্রযোজক সামান্থা নিজেই।

গুঞ্জন, শুটিং সেটেই পরস্পরের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়েছে সামান্থা এবং রাজের। এই জল্পনা আরও উস্কে গেল আজ। শনিবার শুভম-এর মুক্তির জন্য আশীর্বাদ চাইতে তিরুপতি বালাজি মন্দিরে একসঙ্গে হাজির হয়েছিলেন রাজ এবং সামান্থা। অভিনেত্রীর সঙ্গে তাঁর কথিত প্রেমিক এবং পরিচালক রাজ নিদিমোরুও ছিলেন। তাঁদের ভিডিও ভাইরাল হয়েছে। তা দেখেই নেটিজেনদের ধারণা, শীঘ্রই বিয়ে করতে চলেছেন সামান্থা এবং রাজ। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “কনফার্ম টু ম্যারেজ।” উল্লেখ্য, গতবছর থেকেই সামান্থা এবং রাজের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু ডেটিংয়ের গুঞ্জন নিশ্চিত করেননি কেউই, আবার অস্বীকারও করেননি কেউ। তবে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রাজ এবং সামান্থাকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Kamlesh Nand (work) (@artistrybuzz_)

এমনকী ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ এবং ‘সিটাডেল হানি বানিতে’ ও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এরপর থেকেই গুঞ্জন তাঁরা ডেটিং করছেন। সামান্থার সঙ্গে ঘুরতেও গিয়েছেন রাজ। তাহলে, সামান্থা এবং রাজ কি ডেটিং করছেন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কেবল তারাই দিতে পারবে। এদিকে সামান্থাকে পরবর্তীতে তাঁর প্রযোজিত তেলেগু ছবি “মা ইন্তি বাঙ্গারাম”-এ দেখা যাবে। এছাড়া রাজ অ্যান্ড ডিকে-র নেটফ্লিক্সের সিরিজ “রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম”-এও দেখা যাবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের