আচমকা ন্যাড়া হলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তিরুপতির পায়ে চুল নিবেদন

আসলে তিনি তিরূপতি মন্দিরে নিজের চুল নিবেদন করেছেন। এদিন গোলাপি স্কার্ফের সঙ্গে নীল কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের ভক্তিমূলক ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মুসলিম হয়েও বাদশা শাহরুখ খানকে একাধিকবার মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। এছাড়াও বছরভর তারকাদের বিভিন্ন মন্দির দর্শন তো রয়েইছে। যেমন, কেউ জন্মদিনে পুজো দিতে যাচ্ছেন আবার কেউ ছবি মুক্তির আগে পুজো দিতে যাচ্ছেন। আবার কোনও পরিচালক, ছবি সুপারহিট হলে ভগবানের কাছে নিজের চুল দেওয়ার মানত করছেন। ঠিক যেমনটা করলেন দক্ষিণের প্রথম সারির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

এছাড়াও বুধবার নিজের ২৭ বছর জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে পুজো দিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। যাই হোক, গতবছরের শেষে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার তৃতীয় ছবি ‘ANIMAL’। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১০০০ কোটির ব্যবসা করেছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, ববি দেওল, তৃপ্তি ডিমরি, এবং অনীল কাপুর। ছবিতে প্রতিটি কলাকূশলীর অভিনয়, সংলাপ, কাহিনী, সবটাই দর্শকের মন জয় করেছে। এখনও ছবিটি চর্চায় রয়েছে। ২০২৩ সালের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি ছিল অ্যানিমাল। নিজের এও বড় জয়ে এবার চুল কামিয়ে ফেললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিরূপতিতে দান করলেন চুল। বুধবার, পরিচালক সন্দীপকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির থেকে টাক মাথায় বেরিয়ে আসতে দেখা গেল। আসলে তিনি মন্দিরে নিজের চুল নিবেদন করেছেন। এদিন গোলাপি স্কার্ফের সঙ্গে নীল কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেল সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে।

 

মন্দির থেকে বেরোতেই পরিচালকের সঙ্গে দেখা করলেন তাঁর কয়েকজন ভক্ত। সবার সঙ্গে ছবিও তুললেন অভিনেতা। এই মূহুর্তে তিনি তাঁর নতুন ছবি ‘স্পিরিট’-এর কাজে ব্যস্ত, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। Animal মুভিটি মুক্তি পাওয়ার পর, অনেক সাক্ষাৎকারে পরিচালক বলেছেন যে, দর্শকদের জন্যই Animal সাফল্য অর্জন করেছে৷ যদিও ছবিটির কিছু দৃশ্য নিয়ে অনেক বিতর্কেরও সৃষ্টি হয়েছিল।

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের