‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

গত বছর ৬ কোটি টাকার আর্থিক পাচার মামলায় অভিযুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী। প্রায় চার মাস তিহার জেলে বন্দী ছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্দীপা ভির্ক। গত বছর ৬ কোটি টাকার আর্থিক পাচার মামলায় অভিযুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী। প্রায় চার মাস তিহার জেলে বন্দী ছিলেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর জামিন মঞ্জুর করা হয়। এবার জীবনের কিছু কঠিন সময়ের বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। কয়েকজন পরিচালক-প্রযোজকের মুখোশ খুললেন। শোবিজের চাকচিক্য ও জাঁকজমকের আড়ালে লুকিয়ে থাকা গ্ল্যামার জগতের অন্ধকার সত্যগুলি সামনে আনলেন। জানালেন, কেরিয়ারের প্রথম দিকে ভয়ানক কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন তিনি। যা তাঁকে হতাশ করেছিল।

কাজের বিনিময়ে তাঁকে অনেকবার কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। একটি ঘটনার কথা স্মরণ করে অভিনেত্রী জানালেন, ‘মাত্র একটি পঞ্জাবি সিনেমা করেই ওই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। কারণ আমার কোনও উপায় ছিল না। পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে ভাল লোকজন নেই। অনেক খারাপ লোক রয়েছে। একবার আমি যখন শুটিংয়ে ছিলাম, তখন আচমকাই আমার ঘরে ওই ছবির পরিচালক ঢুকে পড়েছিল মাতাল অবস্থায়। যার সঙ্গে সাতদিন কাজ করেছি, তাঁকে বিশ্বাস করব সেটাই স্বাভাবিক। তিনি মাঝরাতে এসে আমার দরজা ধাক্কা দিল। আমি কিছু না ভেবেই সরজা খুলে দিলাম। তখন পরিচালক আমাকে বললেন সন্দীপা তোমাকে আমার সঙ্গে শুতে হবে, আপোষ করতে হবে। তিনি অত্যন্ত মদ্যপ ছিলেম। তাঁর হুঁশ ছিল না কোনও। আমি তখন বললাম, আমি এইসব পারব না। তখন পরিচালক বললেন, তাহলে তুমি এই ছবিতে আর কাজ করতে পারবে না। আমি সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিলাম। আমি ভেবেছিলাম যে, সাত দিন শুটিং হয়ে যাওয়ার পর ওঁরা আমাকে বরখাস্ত করবে না। কিন্তু আমি কোনও অন্যায়কে প্রশ্রয় দেব না। আমার কাছে আমার সম্মান আগে, তারপর সবকিছু। তাই আমি আমি মাঝপথে সিনেমাটি ছেড়ে দিলাম। বন্ধুর মতো মিশে ওই পরিচালক আমার সঙ্গে অভব্য আচরণ করেছিল। আমি সহ্য করিনি করব না।’

যদিও বিনোদনে কাস্টিং কাউচের বিষয়টা নতুন নয়। বড় হোক বা ছোট, বেশিরভাগ অভিনেত্রীকেই কেরিয়ারের শুরুতে কাস্টিং কাউছের শিকার হতে হয়েছে, অর্থাৎ কোনও ভাল সুযোগ পেতে গেলে পরিচালক বা কাস্টিং ডিরেক্টরদের শোষণের শিকার হতে হয়েছে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি