চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নীলকুঠির নতুন মক্ষীরানি মিথিলাকে কেমন মানিয়েছে দেখুন তো

নিজস্ব প্রতিনিধিঃ মন্টু পাইলট সিজন-২ এ মুখ বদল হওয়ার কথা আগেই জানা গিয়েছিল। শোলাঙ্কি রায়ের পরিবর্তে এবার এই সিজনে সৌরভ দাসের বিপরীতে থাকবেন সৃজিত জায়া মিথিলা।আর এবার প্রকাশ্যে এলো দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় মন্টু পাইলট-২ এ ‘বহ্নি’ অর্থাৎ মিথিলার লুক। এবার নীল্কুঠিতে শোলাঙ্কির বদলে মিথিলাকে কেমন মানাচ্ছে তা দেখার জন্য প্রথম থেকেই উদ্গ্রীব ছিলেন দর্শক। নিজের ফেসবুক পেজে মঙ্গলবার এই সিরিজে তাঁকে কেমন মানিয়েছে তা নিজের ছবি পোস্ট করেই বুঝিয়ে দিলেন সৃজিত জায়া। 

মিথিলার মত সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারার আনন্দ আগেই সংবাদমাধ্যমের সামনে ভাগ করে নিয়েছিলেন সৌরভ। এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারা তাঁর জন্য অত্যন্ত খুশির খবর। তবে শোলাঙ্কি বা মিথিলা কারোর সঙ্গেই তিনি তুলনা টানতে চাননি। সৌরভের মতে তাঁরা দুজনেই দুজনের অভিনয়ের জায়গা থেকে দারুণ। 

বলে রাখা ভালো রাজর্ষি দের ‘মায়া’ ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করেছেন মিথিলা। ভারত-বাংলাদেশ দুই দেশেই তিনি জনপ্রিয় অভিনেত্রী। টলিউডে বড় পর্দায় ডেবিউ করার আগে ওয়েবে মিথিলার এভাবে আত্মপ্রকাশ দেখে যারপরনাই খুশী তাঁর ভক্তরা। অন্যদিকে মন্টুর সঙ্গে প্রথম সিজনেই আলাপ হয়েছে দর্শকের। এক স্বপ্নভঙ্গ হওয়ার গল্প নিয়ে এই সিরিজ। যে ছেলেটি ছোট থেকে চাইত পাইলট হবে সে কিনা কালের গতিতে স্বপ্নপূরণ করে উঠতে পারে না। যুক্ত হয়ে যায় নিষিদ্ধ পল্লীর সঙ্গে অযাচিতভাবে। আর তা নিয়েই এই সিরিজের গল্প। 

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ