সামান্থা প্রভুর ‘শকুন্তলম’ প্রথম দিনে বক্স অফিসে কতটা সাড়া ফেলল?

হিন্দি বলয়েও খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। মাত্র ৪০ লক্ষ টাকার ব্যবসা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বর্ষ শেষের দিনে অর্থা‍ৎ গতকাল শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন অভিনীত ‘শকুন্তলম’। কিন্তু প্রথম দিনে খুব একটা সাড়া ফেলতে পারেনি। গোটা বিশ্বজুড়ে মাত্র ৫ কোটি টাকার ব্যবসা করেছে। হিন্দি বলয়েও খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি। মাত্র ৪০ লক্ষ টাকার ব্যবসা করেছে।

কালিদাস রচিত পৌরাণিক কাব্যগ্রন্থ ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনেই ‘শকুন্তলম’ তৈরি করেছেন পরিচালক গুণশেখর। মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু অভিনয় করায় দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিলবে বলে আশা করেছিলেন ছবির প্রযোজকও। কিন্তু গত সোমবার সংবাদমাধ্যমের জন্য ছবিটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। আর ওই শোয়ের পরেই বিভিন্ন চলচ্চিত্র সমালোচক ছবিটি সম্পর্কে নেতিবাচক রিপোর্ট করেন। আর তার প্রভাব পড়েছে দর্শকদের মনেও।

ফলে প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে ছবিটি ২ কোটি ২৫ লক্ষ টাকার ব্যবসা করেছে। আর হিন্দি বলয়ে ৪০ লক্ষ টাকা। কর্নাটক, কেরল, তামিলনাডু সহ গোটা বিশ্বে ব্যবসা করেছে ২ কোটি ৩৫ লক্ষ টাকার মতো। আজ শনিবারের বুকিংয়ের হারও তেমন আশাব্যঞ্জক নয়। ফলে দ্বিতীয় দিনে ব্যবসা আরও কমবে বলেই মনে করা হচ্ছে।  

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক