‘শাহরুখ অভিনয় জানে না, দেখতেও খারাপ’, পাকিস্তানি অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া

তিনি নাকি অভিনয়ই জানেন না, এবং দেখতেও হ্যান্ডসাম নন। অভিনেত্রীর এই কথা শুনে একেবারে চটে লাল শাহরুখ খানের ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের হৃদয়ে যুগ যুগ ধরে রাজত্ব করে চলেছেন কিং খান। যার অভিনয়, ব্যক্তিত্ব সবটাই ভক্তদের হৃদয় দখল করে রাখে সবসময়। দীর্ঘকাল ধরে তাঁর ছবি আসার অপেক্ষায় থাকেন ভক্তরা। চারবছর পর চলতি বছরের শুরুতেই ‘পাঠান’-এর মাধ্যমে গ্র্যান্ড এন্ট্রি হয়েছে শাহরুখ খানের। দেশ তো বটেই বিশ্বজুড়ে পাঠান একেবারে দাপিয়ে বেড়িয়েছে, তবে পাঠান নিয়ে একাধিক বিতর্ক ডানা মেললেও কোনও কিছুই ছবির ক্ষতি করতে পারেনি। প্রায় ১০০০ কোটির উপর ব্যবসা করেছে এই ছবি। হিট হওয়ার জন্যে যেন একটা নামই কাফি, শাহরুখ খান। যিনি প্রতি মুহূর্তে ভক্তদের বাদশা। এখন শাহরুখ খানের পরবর্তী ছবি ‘জওয়ান’-আসার অপেক্ষায় ভক্তরা। ইতিমধ্যেই জওয়ানের শাহরুখ এবং অভিনেত্রী নয়নতারার লুক প্রকাশ্যে এসে গিয়েছে। এবার পালা ছবির টিজার এবং ট্রেলার মুক্তির, আগামী ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জওয়ান।

যাই হোক, এর মধ্যেই শাহরুখ খানকে নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানি অভিনেত্রী মাহনূর বালুচ। পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা দীর্ঘ দিনের। তবে বিনোদন মহল একাধিকবার দুই দেশের মিল করাতে চাইলেও তা হওয়ার নয়। মাঝে মধ্যেই পাকিস্তানি তারকারা ভারতীয় তারকাদের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বসেন। কিন্তু পাকিস্তানের একাধিক তারকা বলিউডের সঙ্গে সংযুক্ত। তবুও যেন মিত্রতা দুই দেশের! সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী মাহনূর বেলুচ শাহরুখ খান ঠুকে বলেন, তিনি নাকি অভিনয়ই জানেন না, এবং দেখতেও হ্যান্ডসাম নন। অভিনেত্রীর এই কথা শুনে একেবারে চটে লাল শাহরুখ খানের ভক্তরা। মাহনূর বেলুচের কথায়, শাহরুখ ‘একজন মহান ব্যবসায়ী’ এবং তিনি জানেন ‘কীভাবে নিজেকে বাজারজাত করতে হয়’। তিনি একেবারেই অভিনয় জানেন না’। শাহরুখ খানের ব্যক্তিত্ব নিয়ে মাহনূর বলেন, “শাহরুখ খানের খুব ভালো ব্যক্তিত্ব আছে, কিন্তু আপনি যদি তাকে সৌন্দর্যের মাপকাঠি অনুযায়ী বিচার করেন, তাহলে তিনি সুদর্শনের আওতায় আসবে না। তাঁর ব্যক্তিত্ব এবং আভা তাঁকে শক্তিশালী করে তুলেছে।

মাহনূর টক শোতে আরও বলেন, “শাহরুখ খান সম্পর্কে আমার মতামত যে তিনি অভিনয় জানেন না। তিনি একজন মহান ব্যবসায়ী, তিনি জানেন কিভাবে নিজেকে বাজারজাত করতে হয়। হয়তো, তার ভক্ত এবং লোকেরা আমার সঙ্গে একমত হবে না, কিন্তু আমি সঠিক। তাঁর থেকেও অনেক ভালো অভিনেতা আছেন, যারা সফল নন।” মাহনূরের এই কথার ভিডিওটি ভাইরাল হতেই একজন লিখেছেন, “বাজে কথা বলছেন আপনি, এসআরকে (শাহরুখ খান) একজন গুণী অভিনেতা এবং একজন কিংবদন্তি।” এক ব্যক্তি আরও বলেছেন, “মাহনূর অবশ্যই ভুল। তিনি (শাহরুখ খান) অভিব্যক্তির রাজা।” অন্য একজন মন্তব্য করেছেন, “আবর্জনা?” আরও একজন লিখেছেন, “আপনি এবং আপনার মতামত কোন ব্যাপার না।” একজন ভক্তও মন্তব্য করেছেন, “আমার মনে হয়, তিনি শাহরুখকে উল্লেখ করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন।”

নভেম্বরেই কেরিয়ারে বড় সাফল্যের যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতকদের

৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

সামান্য কথা কাটাকাটি থেকে তুমুল বচসা, বাবার এক ঘুষিতে প্রাণ হারালেন ছেলে

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে