লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শহরতলীর ট্রেন দেরি করে চলায় মধ্য সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে দিল কলেজ কর্তৃপক্ষ। আজব ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বিদ্যাবিহারের সোমাইয়া কলেজে। ট্রেনে থাকাকালীনই নিজেদের মোবাইল ফোনে পরীক্ষা স্থগিতের বার্তা পেয়ে থ মেরে যান অনেক পরীক্ষার্থী। কেউ-কেউ আবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। স্থগিত হয়ে যাওয়া রসায়নের পরীক্ষাটি সোমবারের পরিবর্তে বুধবার (২৮ অক্টোবর) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

সোমবার সকালে মুলুন্দ ও থানে স্টেশনের মাঝে ওভারহেডে একটি তার ঝুলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই রেল কর্তৃপক্ষের নজরে আনেন। সঙ্গে সঙ্গে খানিকক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখে মধ্য রেলওয়ে কর্তৃপক্ষ।এর জেরে মুম্বইয়ের শহরতলীর কাঞ্জুরমার্গের একটি রিলে রুমেও আগুন লাগার ঘটনা ঘটে। দুই ঘটনার জেরে শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হয়।যাত্রীদের অভিযোগ, লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট দেরিতে চলছিল।পরিষেবায় বিঘ্নের ফলে নিত্যযাত্রীরা (যার মধ্যে শিক্ষার্থী এবং চাকরিজীবীরাও রয়েছেন) বেশ অসুবিধার সম্মুখীন হন।প্রচণ্ড ভিড় হতে থাকে ট্রেনগুলিতে। বাদুড়ঝোলা হয়ে অনেকে যাতায়াত করতে থাকেন। বহু পড়ুয়া ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারেননি।

লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত হওয়ার খবর শুনেই মুম্বইয়ের বিদ্যাবিহারের সোমাইয়া কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে মধ্য সেমেস্টারের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেন কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, তাড়াহুড়ো করে কলেজে আসার প্রয়োজন নেই। কলেজ কর্তৃপক্ষের ওই বার্তা পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ট্রেন দেরিতে চলার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে এমন নজির নেই বললেই চলে।

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক