আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমি সেখানে শুয়ে পড়ব, আর উঠব না’, কোথায় মৃত্যু হবে, নিজেই জানালেন শাহরুখ

নিজস্ব প্রতিনিধি: শাহরুখ খান, গোটা দেশের একজন ব্র্যান্ড নাম। শুধু দেশ বললে ভুল হবে, গোটা বিশ্বের কাছে কিং খান তিনি। নব্বইদশক থেকে বলিউডে রাজত্ব করছেন অভিনেতা। নিজের প্রেমময় অভিনয় দিয়ে প্রতিনিয়ত বিশ্ববাসীকে মুগ্ধ করে চলেছেন সুপারস্টার। ফোবর্সের চোখে ভারতের একমাত্র ধনী অভিনেতা শাহরুখ খান। ২০২৩ সালে অভিনেতার টানা ৩ টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। ৩ টি ছবিই বক্সঅফিসে দুর্দান্ত আয় করেছে। তাঁর অভিনয়ে শুধু দেশ নয় বিদেশের মানুষও পাগল। বহু দশক ধরে কাজ করছেন তিনি, এবং জীবনের শেষ দিন পর্যন্তও কাজ করতে চান শাহরুখ খান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজেই এ কথা জানিয়েছেন। তাঁর কথায়, তিনি কখনও সিরিয়াস চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না বরং এমন চরিত্রে অভিনয় করেন যেখানে তিনি গোটা জীবন জুড়ে আনন্দ করতে পারবেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন শাহরুখ নিজেই। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ইউটিউব চ্যানেলে শাহরুখ খান। যেখানে তিনি জানান জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চান। এবং ছবির সেটেই শেষ নিঃশ্বাস নিতে চান তিনি। একজন অভিনেতা হিসেবে গোটা জীবনটাই তিনি অভিনয়ে উৎসর্গ করতে চান। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে, যেখানে অভিনেতা ভক্তরা তাঁকে কুর্নিশ জানিয়েছেন।

আরও পড়ুনঃ আর্থিক জালিয়াতির অভিযোগে গুয়াহাটি ইডির দফতরে হাজির তামান্না

লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। যেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি সবসময় অভিনয় করতে চান কিনা? তিনি তখন মাথা নেড়ে উত্তর দেন, ‘আমি কি সবসময় অভিনয় করব? হ্যাঁ, আমি মরার আগ পর্যন্ত কাজ করব। আমি বললাম, ‘না, যতক্ষণ না আপনারা সবাই বলছেন এটা ঠিক আছে, আপনারা সবাই বলবেন না এটা আমার জন্য ঠিক আছে। হ্যাঁ, আমি সবসময় অভিনয় পছন্দ করব।’ কাজের ফ্রন্টের কথা বললে, আগামী বছর সুজয় ঘোষের কিং ছবিতে দেখা যাবে শাহরুখকে। শাহরুখ কন্যা সুহানা খানকেও দেখা যাবে কিং-এ। প্রথমবারের মতো বাবা-মেয়েকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। তবে এই ছবির বিষয়ে কেউই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

Published by:

Share Link:

More Releted News:

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না সোহম চক্রবর্তী, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ