আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহরুখের ‘Google me and come back’ ভিডিও নিয়ে তোলপাড়, উত্তর দিল ‘গুগল ইন্ডিয়া’

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ৭৭ তম লোকর্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম ভারতীয় হিসেবে পার্দো আল্লা কেরিয়ারে সম্মানিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। পুরস্কার নেওয়ার পর অভিনেতা তাঁর ইতালীয় ভক্তদের মুগ্ধ করেছেন একটি হৃদয়গ্রাহী বক্তৃতার মাধ্যমে। শুধু ভারত নয়, নিজের অভিনয় এবং সুন্দর ব্যক্তিত্বের মাধ্যমে গোটা বিশ্বে নিজের পরিচিতি বৃদ্ধি করেছেন শাহরুখ খান। আর পুরস্কার নেওয়ার সময় শাহরুখ খানকে সম্মানিত করার জন্যে তাঁর আইকনিক ছবি ‘দেবদাস’-এর কয়েকটি ভিডিও ক্লিপ সেখানে প্রদর্শিত হয়েছিল। ভিডিওটি প্রদর্শনের সময়, SRK বলেন, ‘আমাকে যাঁরা চেনেন না, তারা গুগলে ফিরে যান।’ তিনি পরে ইভেন্টে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “আমি শাহরুখ খান, আমি ভারতীয় ছবিতে কাজ করি, বেশিরভাগ হিন্দি।”

এরপরেই SRK-এর “Google me and then come back” রসিকতার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার বাদশার এই মজাদার মন্তব্যে সাড়া দিল টেক জায়েন্ট গুগল। গুগল শাহরুখকে একটি এক্স পোস্টে ট্যাগ করে তাঁর মাথায় মুকুট পরিয়ে লিখল, তিনি ‘কিং খান’। স্বীকৃতির পর, জওয়ান অভিনেতা তাঁর বক্তৃতা শুরু করেন একটি উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে। তিনি বলেন, “আপনাদের দেখাও এত প্রশস্ত বাহু দিয়ে আমাকে স্বাগতের জন্য কৃতজ্ঞ। এটি একটি সুন্দর সাংস্কৃতিক, খুব খুব শৈল্পিক, এবং অত্যন্ত উত্তপ্ত লোকার্নো শহর।” ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল হল বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী বার্ষিক ফিল্ম ফেস্টিভ্যাল গুলির মধ্যে একটি। উৎসবের ৭৭ তম সংস্করণে ১০৪টি ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং ১৫ টি ডেবিউ সিনেমা সহ ২২৫ টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

 

শাহরুখ খানকে পরবর্তীতে দেখা যাবে, কিং ছবিতে, যেটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে, এসআরকে তাঁর প্রকল্পের সঙ্গে যোগসূত্র নিশ্চিত করে বললেন, “আমি গত বছর জওয়ান এবং ডানকি শেষ করেছি। এখন, আমি একটি নির্দিষ্ট ধরণের চলচ্চিত্র করতে চাই। সম্ভবত এটি আরও বয়সকেন্দ্রিক এবং এটি এমন কিছু যা আমি চেষ্টা করছিলাম। ৭ বছর ধরে, আমি আমার অফিসে সুজয় ঘোষকে ডেকে এই বিষয়ে আলোচনা করেছি।” অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল গত বছর রাজকুমার হিরানির ডানকিতে। গত বছর তার আরও দুটি মুক্তি পেয়েছিল – পাঠান এবং জওয়ান।

Published by:

Share Link:

More Releted News:

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না সোহম চক্রবর্তী, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ