প্রেমদিবসে শাহিদ পেলেন বড় উপহার! গত ছ’বছরে সেরা ছবি, ‘ও রোমিও’ প্রথম দিনে আয় করল কত ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার ভ্যালেন্টাইন্স উইকে মুক্তি পেয়েছে শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনীত “ও রোমিও”। এই ছবি মুক্তির পরেই দর্শক মহলে ঝড় তুলেছে।  ট্রেলার এবং গানগুলি নিয়ে আগেই শুরু হয়েছে চর্চা।  বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনেই  ৮.২৫ কোটি টাকা আয় করেছে। শাহিদের নিজের ছবি ‘দেবা’, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা’ এবং ‘জার্সি’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গিয়েছে  “ও রোমিও”। 

২০২০ সালে করোনার পর থেকে  শাহিদ কাপুরের ছবি বক্স অফিসে সেইভাবে ঝড় তুলতে পারেনি । তবে ও রোমিও সেই  ধারা ভাঙতে চলেছে।পরিচালক বিশাল ভরদ্বাজ তার সিনেমাটিক প্রতিভার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন আগে কিন্তু তিনি কখনও বক্স অফিসে সাফল্য পাননি। তাই চর্চা শুরু হয়েছে ও রোমিও সেই প্রাচীর ভাঙতে পারবে কিনা। জেনে নিন প্রথম দিনে এই ছবি ঠিক কত টাকা আয় করল…  

“ও রোমিও” বক্স অফিসে মিশ্র সাড়া ফেলেছে।  গড় অগ্রিম বুকিং ভালোি হয়েছে।   তবে, অভিনেতাদের অভিনয়,  ছবির গান এবং অ্যাকশন   প্রশংসিত হয়েছে। ছবিটির প্রথম দিনের বক্স অফিস কালেকশন   ৫-৬ কোটি টাকার মধ্যে আশা করা হলেও সেটা ছাপিয়ে গিয়েছে। ট্রেড রিপোর্ট অনুসারে, “ও রোমিও” শুক্রবার ৮-৯ কোটি টাকার মধ্যে ব্যবসা করেছে। শাহিদের  ‘দেবা’ প্রথম দিনে ৫.৫০ কোটি টাকা আয় করেছিল, তারপর ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ প্রথম দিনে ৬.৭০ কোটি টাকা আয় করেছিল এবং ‘জার্নি’ প্রথম দিনে ৩.২ কোটি টাকা আয়  করেছিল। সেখানে ও রোমিও প্রথম দিনেই আয় করেছে ৮.২৫ কোটি। 

আরও পড়ুন: বাবার মৃত্যুতে দিশাহারা! মদ্যপ অবস্থায় শ্মশানে গিয়ে গায়ে চিতাভস্ম মাখলেন সঞ্জয় মিশ্র

উল্লেখ্য,  গত ৬ বছরে শাহিদ কাপুরের এটা সেরা ছবি। শহীদের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি ছিল ২০১৯ সালে “কবীর সিং”। এটি  অভিনেতার সমস্ত বড় বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছিল  তবে, লকডাউনের পর থেকে  তিনি কোনও উল্লেখযোগ্য সাফল্য পাননি। 

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের