রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

Share:

নিজস্ব প্রতিনিধি: শহীদ কাপুরের আসন্ন ছবি ‘ও রোমিও’ নিয়ে দর্শকদের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে আসন্ন এই ছবি। তবে আগেই ইঙ্গিত মিলেছিল এখানে একেবারে নতুন রূপে দেখা যাবে শহীদকে। সেই আগ্রহ আরও কয়েকগুন বাড়িয়ে দিল ছবির প্রথম গান ‘হাম তো তেরে হি লিয়ে থে’-র মুক্তি। গান প্রকাশের সঙ্গে সঙ্গে তা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এবং ভক্তদের মধ্যে সেই উন্মাদনা চোখে পড়ার মতো। এই গানেই অনেকদিন পর ফের একসঙ্গে ফিরল বিশাল ভরদ্বাজ ও গুলজারের জনপ্রিয় জুটি। তাঁদের সঙ্গে অরিজিৎ সিং-এর কণ্ঠে গাওয়া এই গান গানটি ভক্তদের মন কেড়েছে। এই রোমান্টিক ট্র্যাকটি ছবির টিজারেও ব্যবহার করা হয়েছিল,ফলে গানটি আগেই দর্শকদের মনে কৌতূহল তৈরি করেছিল।

গানটির অন্যতম আকর্ষণ শহীদ কাপুর ও তৃপ্তি ডিমরির রোমান্টিক রসায়ন। প্রথমবার একসঙ্গে একই পর্দায় এই ছবির মাধ্যমেই তাঁরা। প্রেম ও আবেগজুড়ে পুরো গানটি গাওয়া। শহীদের নতুন লুক নজর কেড়েছে দর্শকদের, আর তৃপ্তির অভিনয় গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত এমনকি লিপ-লকের দৃশ্যও দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গানটিতে অবিনাশ তিওয়ারির একটি ঝলক রয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

গুলজারের কথা এবং বিশাল ভরদ্বজের সুরে তৈরি এই গান ইতিমধ্যেই ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং বিশাল ভরদ্বজের পরিচালনায় তৈরি ‘ও রোমিও’ মুক্তি পাওয়ার কথা ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ভালোবাসা দিবসের ঠিক আগের দিন। ছবিতে রয়েছেন দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, ফরিদা জালাল,নানা পাটেকর সহ এক ঝাঁক তারকা। টিজার ও প্রথম গানের সাফল্যের পর ছবির প্রেক্ষাগৃহে কি চমক থাকে, সেটাই এখন দেখার।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের