দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাসহ গ্রেফতার ৩

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের আগে রাজধানীর দুটি মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী স্লোগান ও গ্রাফিতি লেখার অভিযোগে এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের আগে রাজধানীর দুটি মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী স্লোগান ও গ্রাফিতি লেখার অভিযোগে এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। গত ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ট্যুর’-এর কনসার্ট ছিল। যাকে ঘিরে দিল্লি পুলিশের নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না। তবুও ২৯ অক্টোবর দিল্লির জাহাঙ্গীরপুরী মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে মেঝেতে খালিস্তানপন্থী গ্রাফিতি লেখা হয়েছিল, ৩০ অক্টোবর শাস্ত্রীনগর মেট্রো স্টেশনের ২ নম্বর গেটের সিঁড়ির ভিতরের দেওয়ালে একই ধরনের গ্রাফিতি লেখা হয়েছিল। দেশবিরোধী স্লোগান লেখা হয়েছিল।

পুলিশ সূত্রের খবর, ধৃত তিনজন নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নির্দেশে এবং বড় অঙ্কের অর্থ প্রলোভনে প্রলুব্ধ হয়ে পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি নষ্ট করার এবং শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছিল। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃত তিনজনের মধ্যে রয়েছে, সুমিত ওরফে রফতার(৩০), যিনি হরিয়ানার পানিপথের বাসিন্দা, সুমিত কুমার ওরফে কাকা (২২), যিনি পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা, গুরুপ্রীত (২০), মহিলা পঞ্জাবের হোশিয়ারপুরের বাসিন্দা।

তদন্তকারীদের দাবি, এনক্রিপ্টেড চ্যাট অ্যাপের মাধ্যমে মূল চক্রান্তকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিল ধৃতরা। রাজধানীতে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং কনসার্টের আগে বিশৃঙ্খলা ছড়ানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছিল। এখন এই চক্রের নেপথ্যে থাকা অন্যান্য সদস্য এবং বিদেশভিত্তিক হ্যান্ডলারদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। যদিও প্রথমে দিল্লিতে শোয়ের অনুমতি পাচ্ছিলেন না দিলজিৎ, পরে তাঁকে শোয়ের অনুমতি দেওয়া হয়। তাঁর শো ঘিরে প্রায় ২০০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবুও গায়ককে হুমকির শিকার হতে হল। এরপর দিলজিতের কনসার্ট রয়েছে ইন্দোর, আমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চণ্ডীগড় এবং লখনউতে। 

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভা ভবনের ভিতরে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

অবৈধ মদের গাড়ি আটকাতে গিয়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের, পলাতক চালক

বিয়েবাড়ির ভোজ খেয়েই বিপত্তি, অসুস্থ নবদম্পতি-সহ ৩০-র বেশি অতিথি

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

জন্মদিনে অনুরাগীদের বড় উপহার শাহরুখের, মুক্তি পেল ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’!

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত