এখনও ডিভোর্স হয়নি শাকিব-অপুর, এবার জল্পনার অবসান ঘটালেন নায়িকা

বিষয়টি খুবই সেনসিটিভ। তাই আগেভাগে কিছু বলতে চাচ্ছি না। কারণ, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই নানা চর্চা চলে সংবাদমাধ্যমে। তাঁর প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং দ্বিতীয় স্ত্রী বুবলীও তাঁর সঙ্গে সঙ্গে চর্চায় উঠে আসেন। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার কয়েকদিনের মধ্যেই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তাঁদেরও একটি ছেলে আছে। তবে এখন শাকিব খান বুবলীর সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখবেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ওদিকে বুবলীর দাবী তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি, সুতরাং শাকিব খান তাঁর সঙ্গে এমন অন্যায়টি কিছুতেই করতে পারেন না। এদিকে শাকিব-অপুর আবারও মাখো মাখো সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রে তারকা দম্পতিকে একসঙ্গে দেখার পর থেকেই আলোচনা-সমালোচনা তুঙ্গে। এপার বাংলাতেও শাকিব খানকে নিয়ে সবসময় চর্চা তুঙ্গে। গুঞ্জন আবারও এক হচ্ছেন শাকিব-অপু।

তবে এক হওয়ার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি প্রাক্তন তারকা দম্পতি। এদিকে এখন আবার আরও একটি জল্পনা মাথাচারা দিয়েছে। আদৌ কি এই তারকা দম্পতির ডিভোর্স হয়েছিল? সে নিয়ে চলছে জোর আলোচনা। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অপু বিশ্বাস। বর্তমানে সন্তান জয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন অপু বিশ্বাস। সেখান থেকেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, “২০১৭ সালের শেষের দিকে শাকিব বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিল ঢাকা সিটি কর্পোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে। সেই আবেদন নিয়ে ওই সময় সালিস হয়। সম্প্রতি ওই সালিসের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বললে ভালো হয়। তারা এ বিষয়ে পরিষ্কার করতে পারবেন। বিষয়টি খুবই সেনসিটিভ। তাই আগেভাগে কিছু বলতে চাচ্ছি না। কারণ, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিলাম, তখন রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম। এ জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে বাবা-মা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।”

২০০৮ সালের ১৮ এপ্রিল ভালবেসেই বিয়ে করেছিলেন শাকিব-অপু। এরপর সংসারে অশান্তি লেগেই থাকত, ছেলের বিষয়টি সামনে না আনতেই চেয়েছিলেন শাকিব খান। কিন্তু ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে বিয়ে এবং সন্তানের কথা জানান অপু। এরপরই মতের অমিলের কারণে শাকিব-অপুর ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তাঁদের ডিভোর্সের সালিসি চলাকালীন যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, অপু বিশ্বাস স্বামী ও সন্তান নিয়ে আবারও সংসার করতে চেয়েছিলেন। কিন্তু সেদিনের সেই মামলায় শাকিব উপস্থিত হননি। কিন্তু সেদিনকে একটি সাদা কাগজ পাঠিয়েছিলেন শাকিব। ছিলনা কোনো তাঁদের বিবাহের কোনো বৈধ তথ্য। এরপরেই শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ হওয়া না হওয়ার বিষয়টি সামনে আসে। এবং এই নিয়েও তারকা দম্পতি কোনো মুখ খোলেননি। জয়কে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। আর এদিকে শাকিবের সঙ্গেও যোগাযোগ ভালই রয়েছে অপু বিশ্বাসের।

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

১১ বছর ধরে হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে লিভ-ইনে রয়েছেন অনুরাগ, বিয়ে কবে করছেন পরিচালক?

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ